বিজেপি নই, ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল মেহতাবের, কারণ ব্যাখ্যা করলেন সোশ্যাল মিডিয়ায়

বিজেপি নই, ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল মেহতাবের, কারণ ব্যাখ্যা করলেন সোশ্যাল মিডিয়ায়

তৃণমূলের শহিদ দিবসের দিল বাংলার নাম করা প্রাক্তন ফুটবলার মেহতাব হুসেনকে দলে সামিল করেছিল বিজেপি। কলকাতায় বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার মেহতাব হুসেন। ঠিক তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির সদস্যপদ ত্যাগ করলেন তিনি। ফেসবুকে তার কারণ উল্লেখ করেছেন মহতাব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেকথা জানিয়েও দিয়েছেন মেহতাব

বিজেপি ছাড়লেন মেহতাব

বিজেপি ছাড়লেন মেহতাব

দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে গতকাল সন্ধেবেলায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মেহতাব হুসেন। তারকা ফুটবলারতে শহিদ দিবসের দিন দলে সামিল করে শক্তি প্রদর্শন করেিছলেন দিলীপ। তৃণমূলকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি।

সিদ্ধান্ত বদল মহতাব

বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের সিদ্ধান্ত বদল করলেন মেহতাব। বিজেপি থেকে সদস্য পদ প্রত্যাহার করলেন তিনি। এই সিদ্ধান্ত দিলীপ ঘোষদের জানিয়েও দিয়েছেন তিনি। ফেসবুকে নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। আপাতত রাজনীতিতে থাকার কোনও পরিকল্পনা তাঁর নেই বলে জানিয়েছেন প্রাক্তন ফুটবলার।

পরিবারের আপত্তিতেই সিদ্ধান্ত

পরিবারের আপত্তিতেই সিদ্ধান্ত

নিজের ফেসবুক পেজে কারণ ব্যাখ্যা করে মেহতাব জানিয়েছেন, পরিবারকে না জানিয়েই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাই গতকাল থেকেই পরিবারের অপত্তির চাপ বাড়ছিল তারসঙ্গে পারিবার্শ্বিক চাপও বাড়ছিল। সেকারণেই আপাতত রাজনীতি থেকে বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন মেহতাব।

দিলীপের প্রশংসা

দিলীপের প্রশংসা

বিজেপি ছাড়লেও দিলীপ ঘোষের প্রশংসা করেছেন মেহতাব হুসেন। তিনি জানিয়েছেন বিজেপি ধর্মের নামে রাজনীতি করে বলে অনেকেই বলে থাকেন। কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে ভাল লেগেছে বলে জানিয়েছেন তিনি। তবে মেহতাবের এই পদক্ষেপে দিলীপদের যে মুখ পুড়েছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+