করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যের আরেক মন্ত্রী, হোম আইসোলেশনে স্বপন দেবনাথ
করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যের আরেক মন্ত্রী, হোম আইসোলেশনে স্বপন দেবনাথ
ফের করোনা হানা শাসক দলে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হোম আইোলেশনে রয়েছেন মন্ত্রী। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

গত কয়েক মাসে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শাসক দলের বিধায়কও। দমকলমন্ত্রী সুজিত বসু, নির্মল মাজিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন তাঁরা।
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী স্বপন দেবনাথের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাঁর ঘনিষ্ঠরা আরোগ্য কামনা করেছেন। বরাবরই সক্রিয় মন্ত্রী ছিলেন তিনি। নিজে একাধিক জায়গায় গিয়ে সরেজমিনে কাজ দেখতেন। করোনা হাসপাতালও ঘুরে দেখেছেন তিনি। পিপিই- পরে গেলেও কোনও অসামধানতার কারণে সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications