দরিদ্রদের হাতে শশী পাঁজা তুলে দিলেন খাদ্যসামগ্রী
দরিদ্রদের হাতে শশী পাঁজা তুলে দিলেন খাদ্যসামগ্রী
গৌড়ীয় মিশনের উদ্যোগে মঙ্গলবার লকডাউনে আটকে পড়া মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন রাজ্যের নারী, শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা।

গত ২০ মার্চ থেকে চাল , ডাল, আলু, বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে বাগবাজার গৌড়ীয় মিশন। লকডাউনের দ্বিতীয় দফায়ও শহরের প্রায় বারোশো মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় বাগবাজার গৌড়ীয় মিশনের পক্ষ থেকে।
এদিন এলাকাবাসীর হাতে খাদ্যশস্য তুলে দেন শশী পাঁজা । উপস্থিত ছিলেন গৌড়ীয় মিশনের সেবা সচিব ভক্তি প্রমোদ পুরী মহারাজ, সহ সেবাসচিব শ্রীপাদ ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ।
গৌড়ীয় মিশনের সভাপতি ত্রিদন্ডী স্বামী ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ বলেন কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মিশনের শাখা গুলি থেকে সেখানকার অসহায় মানুষদের খাদ্য দ্রব্য বিতরণ করা হচ্ছে ।
মন্ত্রী শশী পাঁজা জানান, লকডাউনের ফলে মানুষ যেভাবে আটকে পড়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তাদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications