সুন্দরবনে রাতভোর করম উৎসবে মাতলেন বিধায়ক সুকুমার মাহাতো

আদিবাসী সংস্কৃতি-কৃষ্টি মানেই জঙ্গলের করণ গাছকে রাতভর পুজো অর্চনা করেন।

আদিবাসী সংস্কৃতি-কৃষ্টি মানেই জঙ্গলের করণ গাছকে রাতভর পুজো অর্চনা করেন। মাদলের তালে টুসু ও ভাদু গানের মধ্য দিয়ে মাতেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সন্দেশখালি খরিয়াটি মাঝেরপাড়া বিরসা মুন্ডা আদিবাসী সমিতির উদ্যোগে চলে জঙ্গলকে রক্ষা করা ও বৃক্ষরোপণ করার কর্মসূচি।

সুন্দরবনে রাতভোর করম উৎসবে মাতলেন বিধায়ক সুকুমার মাহাতো

প্রায় ৩৬ বছর ধরে বীরসা মুন্ডা সমিতি এই উৎসব পালন করে আসছে। এই উৎসবে মাতলেন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালির দলীয় সভাপতি চন্দনা মাহাতো ও উদ্যোক্তা কৃষ্ণপদ মাহাতো ও মানস মাহাতো। এদেরই উদ্যোগে সারারাত সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের মানুষ বনকে রক্ষা করতে সারা রাত ধরে গাছ পুজো করেন।

আদিবাসী সম্প্রদায় মানুষের আচার উপাচার মেনে মাদল ও ভাদু গানের তালে নাচের মধ্যে দিয়ে এই উৎসব শেষ করেন। আর এই জনসংযোগ বাড়াতে বিধায়ক সুকুমার মাহাতো আরও বেশি করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে উদ্যোগী। আদিবাসী সম্প্রদায়ের মানুষ বংশপরম্পরায় এই উৎসব পালন করে আসছে সুন্দরবনের। তাতেই মন্ত্রীর যোগদান বিশেষ মাত্রা যোগ করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+