'তিন তারা' হোটেলের মানের খাবার রাজ্যের সংশোধনাগারে, বিধানসভায় বুল ফুলিয়ে বললেন কারামন্ত্রী

সংশোধনাগারের আবাসিকদের খাবার 'থ্রি স্টার' হোটেলের মতো। বুধবার বিধানসভায় রাজ্যের সংশোধনাগারের খাবারের ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

সংশোধনাগারের আবাসিকদের খাবার 'থ্রি স্টার' হোটেলের মতো। বুধবার বিধানসভায় রাজ্যের সংশোধনাগারের খাবারের ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন তিনি বলেন, এই রাজ্যে সংশোধনাগারে আবাসিকদের জন্য খাবারের যা ব্যবস্থা রয়েছে তা তিন তারা হোটেলের মতোই।

তিন তারা হোটেলের মানের খাবার বন্দিরা পায় রাজ্যের সংশোধনাগারে, বিধানসভায় বললেন কারামন্ত্রী

তিনি আরও বলেন, 'সপ্তাহের সাত দিন ঘুরিয়ে ফিরিয়ে বন্দিদের ডিম, মাছ, মাংস দেওয়া হয়। অর্থাৎ খাবারে প্রোটিনের পরিমাণ ঠিকই রয়েছে। আগে আবাসিকদের যে খাবার দেওয়া হতো তার তুলনায় খাবারের মান অনেক উন্নত হয়েছে।'

এদিন কারা মন্ত্রীর এই বক্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় ভরা বিধানসভার কক্ষে। বিধানসভার অলিন্দে চলে বিরোধীদের হাসি ঠাট্টাও।

মন্ত্রীর এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে রাজ্যের মিড ডে ব্যবস্থা নিয়ে। যেখানে সরকার মূলত রাজ্যের সব স্কুলে মিড ডে মিলের খাবার দিতে ব্যর্থ হয় সেখানে সংশোধনাগারে খাবারের এই ব্যবস্থা। তবে সংশোধনাগারে খাবারের মান নিয়ে ওঠা অভিযোগ নতুন নয়। তারপর মন্ত্রীর এই বক্তব্য ঘিরে হাসি ঠাট্টা-তামাশা শুরু করেছেন বিরোধীরা। গুঞ্জন শুরু হয়েছে বিধানসভার অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+