মমতার বিরুদ্ধে কুৎসা করলে জিভ ছিঁড়ে দেওয়ার নিদান! বাংলায় স্বৈরাচারী শাসন, নিশানা অমিত মালব্যের

ডিএ আন্দোলনকারীদের জিভ টেনে ছিঁড়ে দেওয়ার নিদান দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে আলোড়ন। রাজ্য বিজেপির পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই মন্তব্যকে নিশানা করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে স্বৈরাচারী শাসন চলছে।

ছয় মে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মহামিছিল করে ডিএ আন্দোলনকারীরা। যা নিয়ে সরকারি কর্মীদের দিকে তোপ দেগেছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসার কথা বললেন তাঁর জিভ টেনে ছিঁড়ে দাও। তিনি আরও বলেছিলেন, এটাই তাদের আগামীদিনের আন্দোলনের রূপরেখা।

উজ্জ্বল বিশ্বাসের মন্তব্য নিয়ে মমতাকে নিশানা অমিত মালব্যের

রাজ্যের মন্ত্রী সরকারি কর্মীদের উদ্দেশে আরও বলেছিলেন, আসি, যাই, কাজ করি না মাইনে পাই। আর মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য লড়াই করছেন। তাঁরা যাতে ১০০ দিনের কাজ পান, কোনওভাবে বঞ্চিত না হন তার জন্যই তৃণমূলের লড়াই।

এদিন সকালে এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, মানুষই এর জবাব দেবে। তিনি বলেন, সময় আসছে, এই ধরনের কথা যাঁরা বলেন, তাঁদের জন্য আইন আছে। শেষ পর্যন্ত জনতা জনার্দন রয়েছে। তাঁরাই সব হিসেব মিটিয়ে দেবেন, বলেন তিনি।

এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিষয়টি নিয়ে টুইট করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ডিএ বৃদ্ধির দাবি করা সরকারি কর্মীদের হুমকি দিয়েছেন। যা থেকে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বামলা স্বৈরাচারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উজ্জ্বল বিশ্বাসের মন্তব্য নিয়ে মমতাকে নিশানা অমিত মালব্যের

অমিত মালব্য বলেছেন, বাংলায় হিংসার পাশাপাশি ভিন্নমতের কণ্ঠস্বরকে ধ্বংস করার জন্য এখন আদর্শ। রাজ্যে নির্বাচনের পর থেকে সব থেকে ভয়ঙ্কর হিংসা, ধর্ষণ ও হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সেখানে সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, সব কিছুর পিছনে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও এত বিতর্কের পরেই নিজের মন্তব্যে অনড় রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন বন্ধ করে দিয়েছে মোদী সরকার। তাদের জন্য লড়াই করা দরকার। তিনি দাবি করেন, অন্য রাজ্যের তুলনায় বাংলায় বেসিক পে অনেক বেশি। এর সঙ্গে এখনও পর্যন্ত পাওয়া ডিএ যোগ করতে অনেকটাই অর্থ হয়।

উজ্জ্বল বিশ্বাসের মন্তব্য নিয়ে মমতাকে নিশানা অমিত মালব্যের

মন্ত্রীর সাফাই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, যাতে কেউ কোনও ভাবে বঞ্চিত না হন তার জন্য। সেই কারণেই তাঁর নামে কেউ কুৎসা করলে জিভ টেনে ছিঁড়ে দেওয়ার কথা তিনি বলেছিলেন। তিনি নিজের পরিবারের কথা উল্লেখ করে বলেছেন, তাদের পরিবার শহিদের পরিবার। অন্যায় দেখতে পারেন না। তাই অন্যায় দখলে প্রতিবাদ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+