ED তল্লাশি নিয়ে উত্তপ্ত বাংলা! I-PAC কাণ্ডে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
ইডি তল্লাশি ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার সরাসরি নড়ে বসল। সম্পূর্ণ ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে। ইডি সূত্রে খবর যে, দুপুর ১২টার মধ্যেই সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিতে হবে।

জানা গিয়েছে যে, ঘটনাটির পরপরই দিল্লিতে ইডির সদর দফতরে নির্দেশ পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যে দুই জায়গায় তল্লাশি এবং পরবর্তী ঘটনা ঘটেছে, সেখানে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল তার পূর্ণ বিবরণ চাওয়া হয়েছে। শুধু তাই নয়, রিপোর্টে আরও অনেক নির্দিষ্ট প্রশ্নের উত্তরও জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
কোন কোন ইডি অফিসার সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের পরিচয় এবং দায়িত্ব কী ছিল, সেই সমস্ত তথ্য রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। সেইসঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন অফিসারের কথা হয়েছে, কী বিষয়ে আলোচনা হয়েছে, কথোপকথনের সময় কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, এই সমস্ত বিষয়ও বিস্তারিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, গোটা ঘটনার মিনিটে-মিনিটে বিবরণ চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইডির তরফ থেকে সেই অনুযায়ী তথ্য সংগ্রহ এবং রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে বলে খবর। প্রশাসনিক মহলের একাংশ মনে করছেন যে, এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির সময় ঘটনাস্থলে হাজির হয়ে পড়ার ঘটনা এটা রাজ্যবাসীর কাছে নতুন নয়। কখনও নিজাম প্যালেসে গিয়ে সিবিআই দফতরের সামনে ধর্না, আবার কখনও তদন্তকারী সংস্থা পৌঁছনোর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হওয়া। এই দৃশ্য আগেও দেখেছে বাংলা। কিন্তু এবার সেই তালিকায় নতুন সংযোজন। ইডির অভিযান চলাকালীনই I-PAC (Indian Political Action Committee)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে গতকাল হানা দিয়েছিল ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। আর ঠিক তার পরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা।
ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখছিলেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর সরাসরি ঘটনাস্থলে পৌঁছনোর ঘটনা এই রাজ্যে আগে কখনও দেখা যায়নি।
প্রায় ১৫ মিনিট ধরে প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। ঢোকার সময় তাঁর হাতে কিছুই ছিল না। কিন্তু বেরোনোর সময় তাঁর হাতে দেখা যায় একটি সবুজ ফাইল। এরপর ইডির অভিযান চলাকালীনই তিনি সেক্টর ফাইভে অবস্থিত I-PAC-এর অফিসে যান। আর সেই ঘটনাকে ঘিরেই বিরোধীরা পাঁচ বছর আগে নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে মুখ্যমন্ত্রীর ধর্নার প্রসঙ্গ টেনে রাজনৈতিক আক্রমণ শুরু করেছে।
আইপ্যাকের বাড়ি এবং অফিসে ইডি হানার ঘটনায় মুখ্যমন্ত্রী সরাসরি নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুধুমাত্র সমালোচনা নয়, বিজেপি অফিসেও তল্লাশি চালানোর হুঁশিয়ারি দেন তিনি। ভোটের মুখে কয়লা কেলেঙ্কারির তদন্ত ঘিরে I-PAC-এর অফিসে ইডি অভিযান রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়ায়। সেই সময় ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ যে, দলের অনেক গুরুত্বপূর্ণ নথি এবং নির্বাচনী রণকৌশল সংক্রান্ত তথ্য চুরি করা হয়েছে। প্রধানমন্ত্রীকে পাশ কাটিয়ে ফের একবার সরাসরি অমিত শাহকেই নিশানা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বক্তব্য, "এটাই কী অমিত শাহের কাজ? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এভাবে বিরোধী দলের উপর চাপ সৃষ্টি করা অত্যন্ত লজ্জার।" তিনি প্রশ্ন তুলে বলেন, "আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে?" তিনি আরও বলেন, "ভোটে লড়াই করার সাহস না থাকলে বাংলায় আসে কেন? যদি বাংলা জিততে চান, তাহলে ভোটে লড়াই করুন।"
অন্যদিকে, ইডির তরফে দেওয়া বিবৃতিতে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। সংস্থার বক্তব্য যে, মুখ্যমন্ত্রী এবং বিপুল সংখ্যক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছনোর আগে পর্যন্ত তল্লাশি পুরোপুরি শান্তিপূর্ণ এবং নিয়ম মেনেই চলছিল। অভিযোগ, প্রতীক জৈনের বাড়িতে এসে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে করে নিয়ে যান। এরপর আইপ্যাকের অফিসেও গিয়ে মুখ্যমন্ত্রী, তাঁর সহযোগী ও রাজ্য পুলিশের সদস্যরা জোর করে নথি এবং ডিজিটাল প্রমাণ সরিয়ে নেন। এর ফলে তদন্তের কাজে গুরুতর বাধা সৃষ্টি হয়েছে বলে দাবি ইডির।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন










Click it and Unblock the Notifications