মমতার প্রতি ‘মুসলিম তোষণ’ মন্তব্য প্রত্যাহারের আর্জি রাজ্যপালকে, চিঠি ইমাম সংগঠনের
মুখ্যমন্ত্রীর প্রতি ‘মুসলিম তোষণ’ মন্তব্য প্রত্যাহার করতে রাজ্যপালের কাছে আর্জি জানাল বাংলার ইমাম সংগঠন।
মুখ্যমন্ত্রীর প্রতি 'মুসলিম তোষণ' মন্তব্য প্রত্যাহার করতে রাজ্যপালের কাছে আর্জি জানাল বাংলার ইমাম সংগঠন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের অভিযোগ, একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা করছে গোটা মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তুলতে। তাই লকডাউন বিধি ভঙ্গকারী হিসেবে মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করা হচ্ছে।

ইমাম সংগঠনের আর্জি রাজ্যপালের কাছে
ইমাম সংগঠনের পক্ষে জানানো হয়েছে, মুসলিমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি ভ্রান্ত। সম্প্রতি নবান্ন ও রাজভবন সংঘাত চরম ওঠার পর মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করছেন।

ইমাম সংগঠনের রাজ্যপালকে উদ্দেশ্য করে চিঠি
রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আরও লিখেছিলেন, আপনি নিজামুদ্দিনের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। উল্টে বলেছিলেন আমাকে সাম্প্রদায়িক প্রশ্ন করবেন না। মুখ্যমন্ত্রীকে লেখা সেই চিঠির বিরোধিতা করে এদিন ইমাম সংগঠন রাজ্যপালকে উদ্দেশ্য করে চিঠি দিয়েছে।

মমতা-রাজ্যপালের চিঠি চালাচালি
এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিজামুদ্দিনের ঘটনা দিল্লি পুলিশ আর কেন্দ্রের আওতাধীন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য ও কেন্দ্রের এক্তিয়ার বুঝিয়ে দেন। এর পাল্টা দেন রাজ্যপালও। তিনি বলেন, যেমন শপথ নিয়েছি, তেমনভাবে কাজ করব।

বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের দাবি
বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে লকডাউন লঙ্ঘনকারী হিসাবে পরিপন্থী করার উদ্যোগ গ্রহণের উদ্যোগ নিয়েছে একটা শ্রেণি। এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications