ফের 'অপমানিত' রাজ্যপাল, এবার চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ নিয়ে প্রশ্ন করতেই উগরে দিলেন ক্ষোভ
ফের একবার রাজ্যপালের সঙ্গে দূরত্ব বজায় রাখল রাজ্য সরকার।
ফের একবার রাজ্যপালের সঙ্গে দূরত্ব বজায় রাখল রাজ্য সরকার। রাজ্য সরকার আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

ফের ক্ষুব্ধ রাজ্যপাল
এই বিষয়ে তিনি বলেছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো নিয়ে আমি চিন্তিত নই। তবে রাজ্য সরকার যে আচরণ করছে তা অত্যন্ত চিন্তার বিষয়। এক্ষেত্রে তিনি দূর্গাপুজা বিসর্জনের কার্নিভালের কথাই উল্লেখ করেছেন। তার কথায়, কার্নিভালে কি হয়েছে তা আপনারা সকলেই দেখেছেন। এটা অকল্পনীয়। কোনও একজন বলেছেন আমি প্রচারের জন্য এসব করছি। আমি এই ধরনের মন্তব্যের জবাব দিতে চাই না। অর্থাৎ ফের একবার মমতা সরকারের প্রতি তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল ধনকর।

কার্নিভাল থেকেই দূরত্ব
প্রসঙ্গত দূর্গাপূজা কার্নিভালে আমন্ত্রিত রাজ্যপাল তাঁকে নির্ধারিত করে দেওয়া আসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁকে সাধারণ নাগরিকের মতোই একটি কোণে বসতে দেওয়া হয়েছিল। যা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর বুধবার রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যপাল বলেন, বাংলায় কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প না চলতে দিয়ে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। যা নিয়ে তৃণমূল পাল্টা আক্রমণ করে রাজ্যপালকে।

বারবার সমালোচনা দুই পক্ষেই
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালকে বিজেপির লোক বলে কটাক্ষ করেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত নিয়ে। রাজ্যপাল বাংলার সরকারের সমালোচনা করেছেন এই নিয়ে। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরেই মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপির লোকের কোনও কথার জবাব আমি দেব না। যার পরে বিতর্ক আরও তীব্র হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications