নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছে রাজ্য

নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার। এর বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেন জনৈক ব্যাক্তি। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

বুধবার আদালতে উল্লেখ করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আইনজীবী জানান, ২০০৮ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৩ টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মামলাগুলোর মধ্যে রয়েছে একাধিক খুনের মামলা, অপহরণের মামলা, খুনের চেষ্টার মামলা ও খুনের উদ্দেশ্য অপহরণের মামলা। রাজ্যের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মামলাকারীর আইনজীবী দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন।

তার পরিপ্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চের মন্তব্য, 'নির্দিষ্ট আইন না মেনে ফৌজদারি মামলা প্রত্যাহার করা গুরুতর অপরাধ।' মামলার গুরুত্বের বিচারে আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+