হালিশহর পুরসভায় ডাকা অনাস্থা বৈঠকের নোটিশ নিয়ে হলফনামা দেবে রাজ্য
হালিশহর পুরসভায় ডাকা অনাস্থা বৈঠকের নোটিশ দেওয়া নিয়ে রাজকে হলফনামা পেশ করতে হবে হাইকোর্টে।
হালিশহর পুরসভায় ডাকা অনাস্থা বৈঠকের নোটিশ দেওয়া নিয়ে রাজকে হলফনামা পেশ করতে হবে হাইকোর্টে। আগামী সোমবারের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

আগামী ৩১ জুলাই পর্যন্ত অনাস্থা বৈঠকের নোটিশের ওপর অন্তর্বর্তী স্থগিাদেশ জারি থাকবে বলে জানিয়ে দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী আগামী ৩১ জুলাই।
উল্লেখ্য, নিয়ম না মেনে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে হালিশহর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গোপাল বন্ধু সাহা নামে এক কাউন্সিলর।
তার অভিযোগ, গত ১৯ জুলাই বৈঠক হবে বলে গত ১৬ জুলাই নোটিশ ইস্যু করা হয়।
কিন্তু নিয়ম মেনে এই বৈঠক ডাকা হয়নি। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অনাস্থা আনা হয়েছে। কারা অনাস্থা আনছেন, এবং কেন আনছেন সেটা স্পষ্ট নয়। কোনো নিয়ম মেনে এই অনাস্থা আনা হয়নি। এমনকি সব কাউন্সিলররা নোটিশ পাননি। বিধি মেনে নোটিশ ইস্যু না করে হোয়াটস আপের মাধ্যমে নোটিশ আদানপ্রদান হয়। যেটা বৈধ নয়।
তাঁর আরও অভিযোগ ছিল, 'পুরসভা তৃণমূলের নিয়ন্ত্রনে। সম্প্রতি কয়েকজন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। তাই চেয়ারম্যান চক্রান্ত করে এটা করেছে, যাতে একবার অনাস্থা প্রস্তাব বাতিল হলে আগামী 6 মাসের জন্য আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না। তাই এই প্রস্তাব।
তবে রাজ্যের বক্তব্য, নিয়ম মেনেই স্পীড পোস্টের মাধ্যমে নোটিশ ইস্যু হয়েছে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় বলে দাবি করা হয় রাজ্যের তরফে। এবং এই সংক্রান্ত হলফনামা আদালতে পেশ করতে করতে চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করে।












Click it and Unblock the Notifications