সারদা তদন্তে পদে পদে বাধা দিচ্ছে রাজ্য সরকার, আদালতে অভিযোগ সিবিআইয়ের
সারদা মামলার তদন্তে পদে পদে বাঁধা দিচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন।
সারদা মামলার তদন্তে পদে পদে বাঁধা দিচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন। সিবিআইয়ের কাছে রাজীব কুমারের হাজিরার নোটিশ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে দাবি সিবিআইয়ের।

সিবিআইয়ের আইনজীবী ওটাই জে দস্তুর বলেন, সারদা তদন্তে থাকা সিট-এর আধিকারিকরা বলেছিলেন যে সারদা সংক্রান্ত সমস্ত তথ্য তারা ২০১৪ সালে সিবিআইকে দিয়ে দিয়েছেন। অথচ এবছরের ২৯ মে রাজীব কুমারের ঘনিষ্ট এক অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পরেই আরও আট ট্রাঙ্ক কাগজপত্র সিবিআইকে পাঠিয়েছে রাজ্য পুলিশ। তাহলে সিট ভুল তথ্য দিচ্ছে? প্রশ্ন তোলেন সিবিআই-এর আইনজীবী।
এদিন সিবিআই এর আইনজীবী ওয়াই জে দস্তুর আরও দাবি করেন, রাজীব কুমারকে ডাকলেই তিনি আইনশৃঙ্খলার দোহাই দেন। দিনের পর দিন সময় বাড়িয়ে যান। কখনও ছট পুজো, কখনও দুর্গাপুজো কখনও মহরম এরকম নানান অজুহাত দেখিয়ে তিনি সিবিআই-এর সাথে দেখা করা এড়িয়ে যান। তিনি যদি নির্দোষ হবেন তাহলে তিনি বারবার হাজিরা এড়াতে চান কেন? রাজীব কুমার না আসার অন্যতম কারণ সম্ভবত তার অহংবোধ।
সিবিআইয়ের আইনজীবীর আরও দাবি, রাজ্যের অন্যান্য নেতা মন্ত্রীর গ্রেফতারির সময় মুখ্য মন্ত্রী আসেননি কিন্তু রাজীবের বেলায় কেনো এলেন?
এদিনের মতো মামলার শুনানি শেষ হয়। আগামীকাল আবার দুপুর ২:৩০ মিনিটে সিবিআই তার বক্তব্য জানাবে আদালতে। আগামীকাল পর্যন্ত রাজীবের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে।












Click it and Unblock the Notifications