আরও একটি ছুটি ঘোষণা রাজ্য সরকারের, তবে ফুল নয় এবার 'হাফ'
রাজ্যের সরকারি কর্মচারীদের কব্জায় আনতে তৎপর রাজ্য সরকার। বাম আমলে যে পূজা-পার্বণ গুলোতে ছুটি ছিল না, এখন এমন অনেক পুজোতেই ছুটি পান রাজ্যের সরকারি কর্মচারীরা।
রাজ্যের সরকারি কর্মচারীদের কব্জায় আনতে তৎপর রাজ্য সরকার। বাম আমলে যে পূজা-পার্বণ গুলোতে ছুটি ছিল না, এখন এমন অনেক পুজোতেই ছুটি পান রাজ্যের সরকারি কর্মচারীরা। গতবারের মতো এবারও বিশ্বকর্মা পুজোতে ছুটি ঘোষণা করল নবান্ন।

আগামী ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় হাফ ছুটি। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নে তরফে। ইতিমধ্যে অর্থ দফতরের তরফে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেখানেই এই ছুটির কথা ঘোষণা করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহর এবং গ্রামীণ সব সরকারি কার্যালয়েই অর্ধদিবস ছুটি থাকবে। ছুটির আওতায় থাকবে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের অধীনে থাকা অন্যান্য অফিসও। বিজ্ঞপ্তি অনুযায়ী দুপুর দু'টোর পর বন্ধ হয়ে যাবে সব সরকারি কার্যালয়।
উল্লেখ্য, রাজ্যের দ্বিতীয় বার মমতার সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারী কর্মচারীদের জন্য ছুটির তালিকা বেড়েছে। কিছুদিন আগেই করম পুজোয় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করে নবান্ন। এর আগে ছট পুজোতেও একদিনের জায়গায় দু'দিন ছুটি দেওয়া হয়েছিল। এবার ছুটির তালিকায় ঢুকলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোতেও হাফ ডে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications