'দুর্নীতি গোপন করলে বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে', মমতা সরকারকে টুইটে বিঁধলেন ধনখড়

'দুর্নীতি গোপন করলে বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে', মমতা সরকারকে টুইটে বিঁধলেন ধনখড়

ফের মমতা সরকারের বিরুদ্ধে টুইট বাণ রাজ্যপাল জগদীপ ধনখড়ে। এবার তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী একাধিক দুর্নীতির তথ্য গোপন করে চলেছেন। রিপোর্ট চাওয়া হলেই রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করা হচ্ছে। দুর্নীতির তথ্য চাওয়া রাজ্যপালের অধিকারের মধ্যে পড়ে বলে টুইটে লিখেছেন ধনখড়।

দুর্নীতির তথ্য গোপনের অভিযোগ

দুর্নীতির তথ্য গোপনের অভিযোগ

রাজনৈতিক হিংসা থেকে শুরু করে শিল্প সম্মেলনে দুর্নীতি, রেশন বণ্টন এবং আম্ফানের ত্রাণ বিলিতে দুর্নীতির তথ্য গোপন করছেন মুখ্যমন্ত্রী। শাসকদের নেতাদের অপকর্ম আড়াল করার েচষ্টা চালিয়ে যাচ্ছেন। টুইটে ফের মমতা সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন রাজ্যপাল। তথ্য গোপন করলে বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা বাড়বে কলে কটাক্ষ করেছেন তিনি।

তথ্য জানা রাজ্যপালের অধিকার

তথ্য জানা রাজ্যপালের অধিকার

রাজ্য সরকারের একাধিক দুর্নীতির রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। যতবারই রিপোর্ট তলব করেছেন তিনি। ততবারই তাঁকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে আক্রমণ করেছেন মমতা। তার পাল্টা আক্রমণে রাজ্যপাল লিখেছেন দুর্নীতির রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকারের মধ্যে পড়ে। কেন সরকার তথ্য গোপন করতে চাইছেন তাই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রশাসন চালাচ্ছে পুলিস

প্রশাসন চালাচ্ছে পুলিস

এরা আগে রাজ্যে প্রশাসনিক কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছিলেন, পুলিসের নির্দেশেই কাজ করছে প্রশাসন। রাজ্য চালাচ্ছে পুলিস। পুলিস মন্ত্রী মমতাকে আক্রমণ করেই এই টুইট ছিল বলে মনে করা হচ্ছে। পুলিস কর্মীদের বর্ধিত সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

নজরে একুশের ভোট

নজরে একুশের ভোট

একুশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ বাড়ছে। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত আরও প্রকট হচ্ছে। শিক্ষা থেকে ত্রাণ একাধিক ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ বরদাস্ত নয় রাজ্য সরকারের। অন্যদিকে রাজ্যপালও ছাড়তে নারাজ। তিনিও একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+