CV Ananda Bose: 'অপরাজিতা' বিল মনে হচ্ছে কপি পেস্ট...বিল নিয়ে মমতাকে একহাত রাজ্যপালের

Bengal Governor CV Ananda Bose: আরজি কর হাসপাতালে (RG kar Hospital Doctor Death) ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। এর মধ্যেই বঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল (Aparajita Bill 2024) পাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিল ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। বিল কার্যকর করার ক্ষেত্রে প্রয়োজন তাঁর অন্যতম স্বাক্ষর।

আর এর মধ্যেই বিল নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি, ধর্ষণ বিরোধী বিলের টেকনিক্যাল রিপোর্টই পাঠানো হয়নি। কার্যত এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিয়ে রাজ্যপাল জানান, টেকনিক্যাল রিপোর্ট না পাঠানোটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে (Bengal Governor CV Ananda Bose) ।

Bengal Governor CV Ananda Bose

কোনও বিলের ক্ষেত্রেই তা দেওয়া হয় না। এরপর বিল ক্লিয়ার না হলে রাজভবনকে দোষারোপ করা হয় বলেও তোপ রাজ্যপালের। এমনকি বিল আটকে রাখা নিয়ে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছে বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে ধর্নার হুমকি দেওয়া হচ্ছে।

একই কারণে বেশ কিছু বিল রাষ্ট্রপতির কাছে মূলতুনি রয়েছে। আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত বলেও তোপ রাজ্যপালের সিভি আনন্দ বোসের। অন্যদিকে ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিলেরও সমালোচনা করেন তিনি। বলেন, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশে এই জাতীয় বিল পাশ হয়েছে। 'অপরাজিতা' তারই কপি পেস্ট বলেও মনে হচ্ছে বলে মন্তব্য রাজ্যপালের বোসের।

এক আধিকারিক জানিয়েছেন, ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিলের সঙ্গে কোনও টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয় রাজ্যের তরফে। যা একেবারেই বাধ্যতামূলক বলে দাবি ওই আধিকারিকের। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বলে মন্তব্য। বলে রাখা প্রয়োজন, বিশেষ অধিবেশন ডেকে গত তিন সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পাশ হয়। এই বিলকে সমর্থন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা।

বিল পাশে সমর্থন করলেও কবে তা কার্যকর হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন বিরোধী দলনেতা। উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বিলটিকে রাজ্যপালকে বলুন দ্রুত সই করে দিতে। এরপর কার্যকর হয় কিনা দেখবেন। তবে এই বিষয়ে আগেই রাজভবনকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন, বিলে রাজ্যপাল সই না করলে রাজভবনের বাইরে ধর্নায় বসবে মহিলারা। পাল্টা জবাব রাজ্যপালের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+