একুশের ভোট সুষ্ঠু হবে তো! মমতার শাসনের ইতিবৃত্ত জানিয়ে অমিত শাহের কাছে সন্দেহ প্রকাশ ধনখড়ের

একুশের ভোট সুষ্ঠু হবে তো! মমতার শাসনের ইতিবৃত্ত জানিয়ে শাহের কাছে সন্দেহ প্রকাশ রাজ্যপাল ধনখড়ের

পঞ্চায়েত ভোটে শাসক দলের দাপট দেখেছেন। একুশের বিধানসভা ভোট সুষ্ঠুভাবে হবে তো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সংশয় প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেন না সংবিধান, আইনের শাসন। সরাসরি অমিত শাহকে নালিশ ঠুকেছেন রাজ্যপাল।

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ

এগিয়ে আসছে রাজ্যের বিধানসভা ভোট। হাতে মাত্র কয়েকটা মাস সময়। দীপাবলি কাটতে না কাটতেই তোরজোর শুরু হয়ে যাবে রাজনৈতিক দলগুলির মধ্যে। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৌশলী সাক্ষাত সেরে নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছে মমতা সরকারের অপশাসনের চিত্রটা তুলে ধরেন তিনি।

একুশের ভোট নিয়ে সংশয়

একুশের ভোট নিয়ে সংশয়

রাজ্যপাল সরাসরি অমিত শাহের কাছে একুশের বিধানসভা ভোট সুষ্ঠু এবং অবাধ কীভাবে হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান এবং আইনের শাসন মানেন না বলে সরাসরি নালিশ ঠুকেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় শাসক দল যে দাপট দেখিয়েছে সেই ঘটনার রেশ টেনেই রাজ্যপালের এই উদ্বেগ প্রকাশ বলে মনে করা হচ্ছে।

শাসদকের দলদাস আমলারা

শাসদকের দলদাস আমলারা

রাজ্যপাল অমিত শাহের কাছে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে আমলারা শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। শাসক দলের হয়ে কাজ করছেন মুখ্যসচিব, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টারা। এমনকী পুলিসকেও নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনও অভিযোগ করেছেন রাজ্যপাল।

উত্তরবঙ্গে মানুষের কথা শুনবেন রাজ্যপাল

উত্তরবঙ্গে মানুষের কথা শুনবেন রাজ্যপাল

পরিকল্পনা করেই ছক কষেছে বিজেপি। নভেম্বর মাস জুড়ে রাজ্যপাল দার্জিলিংয়ে থাকবেন। সেখানে শুধু থাকবেনই না উত্তরবঙ্গে মানুষের অভিযোগ শুনবেন বলেও জানিয়েছেন তিনি। এতেই বিজেপির রাজনৈতিক পরিকল্পনা অনেকটাই প্রকাশ্যে এসেছে। গুরুং তৃণমূলে যোগ দেওয়ার পরেই পাহাড় হাতছাড়া হতে পারে আশঙ্কাতেই রাজ্যপালের এই দার্জিলিংয়ের অবস্থান বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+