নবান্নে মমতার সঙ্গে বৈঠক ধনখড়ের, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রস্তুতির প্রশংসা রাজ্যপালের
নবান্নে মমতার সঙ্গে বৈঠক ধনখড়ের, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রস্তুতির প্রশংসা রাজ্যপালের
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কী পরিকল্পনা করেছে রাজ্য সরকার তা জানতে সটান নবান্নে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনার পর এক প্রকার সন্তোষ প্রকাশ করেছেন তিনি। রাজ্য সরকারের কাজের প্রশংসা করেছেন জগদীপ ধনখড়।

ইয়াসের খোঁজ নিতে হাওয়া অফিসে ধনখড়
ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে একদিকে যখন প্রহর গুণছেন রাজ্যবাসী। দিন-রাত এক করে হাওয়া অফিসে ইয়াসের দিকে চোখ রেখে বসে আছেন আবহাওয়াবিদরা। সেখানেই আজ বিকেেল হঠাৎ পৌঁছে যান রাজ্যপাল ধনখড়। সেখানে আবহাওয়া দফতরের অধিকর্তার সঙ্গে দেখা করে তাঁর কাছে ইয়াসের গতিবিধি সম্পর্কে খোঁজ নেন। জানতে চান কোন পথে কীভাবে এগোচ্ছে ইয়াস।

নবান্নে রাজ্যপাল
হাওয়া অফিস থেকে বেরিয়ে সোজা নবান্নে যান রাজ্যপাল। সেখানে ইয়াস মোকাবিলায় তৈরি কন্ট্রোলরুমে ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। খোঁজ নেন। রাজ্য সরকার কীভাবে কাজ করছে এবং কী কী প্রস্তুতি নিয়েছে তা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি। বেশ কিছুক্ষণ নবান্নে কাটিয়ে তিনি রাজভবনে ফিরে আসেন।

রাজ্যের প্রশংসায় রাজ্যপাল
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল রাজ্যের প্রশংসা করেছেন। তিনি বলেছেন রাজ্য সরকার যে প্রস্তুতি নিয়েছে তা প্রশংসনীয়। কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে যেভাবে কাজ করছে রাজ্য তার প্রশংসা করেছেন রাজ্যপাল। গত কয়েকদিনে রাজ্যসরকারের সঙ্গে সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়ে গিয়েছিল রাজ্যপালের। বিশেষ করে নারদ কাণ্ডে গ্রেফতারের পর রাজ্যপালকে একাধিকবার নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।

সেনা বাহিনীর সঙ্গে
ইতিমধ্যে সেনাবািহনীর সঙ্গেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য সেনা বাহিনীর সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকার কথা বলেছে। পরিস্থিতি সামাল দিেত প্রয়োজনে সেনা নামানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications