পুরভোট নিয়ে তরজা তুঙ্গে, ১ দফায় ভোট চান রাজ্যপাল, কমিশনের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান

পুরভোট নিয়ে তরজা তুঙ্গে, ১ দফায় ভোট চান রাজ্যপাল, কমিশনের সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান

পুরভোট নিয়ে চরম জটিলতা। আজকেও পুরভোটের দিন ঘোষণা করতে পারল না কমিশন। রাজ্যপালের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠকের পরেও কমিশনের সঙ্গে মতের মিল হয়নি। কমিশন ২ দফায় রাজ্যে পুরভোট করাতে চায়। কিন্তু রাজ্যপাল ১ দফায় পুরভোট করানোর পক্ষে মত দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিও একদিনে রাজ্যের সব পুর এলাকায় ভোট চেয়েছে। কাজেই এই নিয়ে কমিশনের সঙ্গে প্রবল মতবিরোধের কারণে আজ আর হাওড়া এবং কলকাতা পুরসভার ভোটের দিন ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।

পুরভোট করাতে মরিয়া রাজ্য সরকার

পুরভোট করাতে মরিয়া রাজ্য সরকার

রাজ্যে পুরভোট করাতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। তবে সব পুরভার ভোট একসঙ্গে করাতে চায়না রাজ্য। তার জন্য আগে হাওড়া এবং কলকাতা পুরসভার ভোট করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ ডিসেম্বর হাওড়া পুরসভার ভোট করাতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছিল মমতা সরকার। কমিশন তাতে রাজিও হয়েছিল কিন্তু সমস্যা তৈরি করছে বিরোধীরা। সর্বদল বৈঠকে বিজেপি দাবি করেছে একদিনে সব পুরভোট করানোর। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেটা করানো সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

রাজ্যপালের সঙ্গে মতবিরোধ

রাজ্যপালের সঙ্গে মতবিরোধ

পুরভোট নিয়ে আজ রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য নির্বাচন কমিশন। প্রায় ১ ঘণ্টা ধরে চলেছে বৈঠক। কিন্তু সেই বৈঠকেও কোনও সুরাহা হয়নি। রাজ্যপালও বিরোধীদের সুরেই সুর মিলিয়েছেন কার্যত। তিনি গোটা রাজ্যে পুরভোট একদিনে করানোর দাবি জানিয়েছেন। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান তিনি আজ পুরভোটের দিন ঘোষণার কথা থাকলেও সেটা করা যাচ্ছে না। কারণ পুরভোটের দিন নিয়ে এখনও জটিলতা রয়েছে। সেটা না মেটা পর্যন্ত দিন ঘোষণা করা যাচ্ছে না। সূত্রের খবর পুরভোটের দিন ঘোষণা নিয়ে ফের রবিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক হতে পারে নির্বাচন কমিশনের।

কবে ভোট করাতে চায় রাজ্য

কবে ভোট করাতে চায় রাজ্য

রাজ্য সরকার প্রথমে হাওড়া এবং তার পরে কলকাতা পুরসভার ভোট করাতে চায়। ১৯ ডিসেম্বর হাওড়া পুরসভার ভোট এবং ২২ ডিসেম্বর ফলাফলের দিন ঠিক করে কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। তারপরেই সব পুরসভার ভোট একসঙ্গে করানোর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। তারপরেই নির্বাচন কমিশন হলফ নামা দিয়ে পুরভোটের প্রস্তুতি যাবতীয় তথ্য হাইকোর্টকে জানায় এবং সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করে। তারপরেই রাজ্যপালের সঙ্গে বৈঠকে সেই একই সমস্যা রয়ে গিয়েছে। সেখানে রাজ্যপাল একদিনে পুরভোট করানোর কথা বলেছেন।

পুরভোটের প্রস্তুতি

পুরভোটের প্রস্তুতি

হাওড়া পুরসভার ভোট প্রথমে করাতে চাইছে রাজ্য সরকার। তবে হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয়েছে বালি পুরসভাকে। তারজন্য বিধানসভায় বিল পেশ করে প্রস্তাব পাস করানো হয়েছে। এই নিয়ে রাজ্যপাল আবার রিপোর্ট তলব করেছে রাজ্য সরকারের কাছ থেকে। একই মধ্যে হাওড়া পুরসভা এলাকায় খসড়া ভোটার তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। শীঘ্রই সেই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে খবর। কমিশন ইতিমধ্যেই হাওড়া ও কলকাতা পুরসভার ভোটার তালিকা প্রকাশও করে ফেলেছে। কলকাতা পুরসভার মোট ভোটার সংখ্যা ৪০,৪৮,৩৫২। হাওড়ার মোট ভোটার রয়েছেন ৯,৩৮,৮৭৭।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+