ফের দিল্লি সফরে রাজ্যপাল, মমতার সফরের আগেই কোন কারণে রাজধানীতে ধনখড়? বাড়ছে জল্পনা

ফের দিল্লি সফরে রাজ্যপাল, মমতার সফরের আগেই কোন কারণে রাজধানীতে ধনখড়? বাড়ছে জল্পনা

চলতি মাসের শেষেই দিল্লিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই রাজ্যপাল উড়ে গেলেন দিল্লিতে। সকাল ১০টা ২০ মিনিটের বিমানে দিল্লিতে রওনা হয়ে গিয়েছেন তিনি। ধনখড়ের হঠাৎ করে ফের দিল্লি সফরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার দিল্লি সফরে গেলেন রাজ্যপাল।

 দিল্লি সফরে ধনখড়

দিল্লি সফরে ধনখড়

হঠাৎ করে দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ১০টা ২০ মিনিটের বিমানে দিল্লি উড়ে গিয়েছেন তিনি। এই নিয়ে গত ২ মাসে ২ বার দিল্লি সফরে গেলেন রাজ্যপাল। রাজ্যে সরকারের সঙ্গে সম্পর্কে তিক্ততা ফের চরমে উঠেছে। রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। গতমাসেই দিল্লিেত গিয়েছিলেন তিনি।

মমতার সফরের আগে দিল্লিতে রাজ্যপাল

মমতার সফরের আগে দিল্লিতে রাজ্যপাল

চলতি মাসের শেষেই দিল্লি সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই ঘোষণা করেছেন সেকথা। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি। তার আগে রাজ্যপালের তড়িঘড়ি দিল্লি সফরকে ভাল চোেখ দেখছে না রাজনৈতিক মহল। রাজ্যপালের এই দিল্লি সফরে বিজেপির কোন পরিকল্পনা রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

 দিল্লিতে গিয়ে নািলশ

দিল্লিতে গিয়ে নািলশ

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে গিয়ে রাজ্য সরকারে বিরুদ্ধে নালিশ জানিয়ে এসেছিলেন রাজ্যপাল ধনখড়। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সেখানে তিনি অভিযোগ করেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনকী রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়েও অভিযোগ জানিয়ে এসেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেওরাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানিয়ে এসেছিলেন রাজ্যপাল ধনখড়।

দিল্লি যাচ্ছেন মমতা

দিল্লি যাচ্ছেন মমতা

জুলাই মাসের শেষেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি সফরে যাচ্ছেন মমতা। তাঁর দিল্লি সফর নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। মমতার দিল্লি সফরে ২০২৪-র সমীকরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশান্ত িকশোরের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বৈঠকের পরেই মমতা দিল্লি সফরের কথা ঘোষণা করেন। কাজেই মমতার এই দিল্লি সফরে প্রশান্ত কিশোরের চাণক্যনীতি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+