'বাংলায় গণতন্ত্র আসলে গ্যাস চেম্বার', আম্বেদকর জন্মদিন পালনে বিধানসভা ফের বিস্ফোরক রাজ্যপাল
'বাংলায় গণতন্ত্র আসলে গ্যাস চেম্বার', আম্বেদকর জন্মদিন পালনে বিধানসভা ফের বিস্ফোরক রাজ্যপাল
আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠানে বিধানসভায় গিয়েছিেলন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে ফের স্পিকারের সামনেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন তিনি। ধনখড় অভিযোগ করেছেন রাজ্যে গণতন্ত্র গ্যাসচেম্বারে পরিণত হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিতে ছাড়েননি স্পিকারও।

বিধানসভায় বিস্ফোরক রাজ্যপাল
বিধানসভায় আম্বেদকর স্মরণের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের রাজ্যে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হয়েছেন তিনি। রাজ্যপাল আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে বলেন আইন রচয়িতার জন্মদিনে এটা বলতে হচ্ছে যে বাংলায় গণতন্ত্র গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। পুড়িয়ে হত্যা করা হচ্ছে। চাকরি দেওয়া হচ্ছে না। তারপরেও আবার সিবিআই তদন্ত দেওয়ার বারবার প্রশ্ন করা হচ্ছে। রাজ্য সরকারের কাছে কোনও রিপোর্ট চাওয়া হলে েসটা তাঁকে দেওয়া হয়না বলে অভিযোগ করা হয়েছে।

রাজ্যে আইনের শাসন নেই
রাজ্যপাল অভিযোগ করেছেন রাজ্যে কোনও আইনের শাসন নেই। মহিলাদের উপরে অত্যাচার বাড়ছে। অথচ তারপরেই রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য পর পর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। তারমধ্যে হাঁসখািলর ঘটনাকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভের ঘটনারও তীব্র নিন্দা করেছেন িতনি। আইনের মন্দিরে এমন ঘটনা নজির বিহীন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রবল বিক্ষোভ দেখান আইনজীবীরা। রীতিমত হাতাহাতি হয় সেখানে।

পাল্টা দিলেন স্পিকার
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে নিেয়ই রাজ্যের আইন প্রশাসনের অব্যবস্থা নিয়ে সরব হয়েছিেলন রাজ্যপাল ধনখড়। স্পিকার থেমে থাকেননি। তিনি পাল্টা আক্রামন শানিয়েছেন রাজ্যপালকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রত্যেকের নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হয়। রাজ্যপাল যা বললেন তা পুরোপুরি ঠিক নয়। পাল্টা অভিযোগ করে স্পিকার বলেছেন রাজ্যের সাংবাদিনিক প্রধান হয়েও সংবিধান মানছেন না রাজ্যপাল। এর আগেও রাজ্যপাল এই নিয়ে সরব হয়েছিেলন। ভোটার দিবসের দিন একই ভাবে বিধানসভা থেকে রাজ্যের আইন-প্রশাসন নিয়ে সরব হয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে তলব
গতকাল রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিেলন রাজ্যপাল জগদীপ ধনখড়। কলকাতা হাইকোর্ট এবং হাঁসখািল ঘটনা সহ একাধিক ইস্যুতে আলোচনা করতে চান তিনি। রাজ্যে কী ঘটছে একের পর এক ঘটনা। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিেলন তিনি। এমনকী রাজ্যে আইনের শাসন যে একেবারে তলানিতে এসে ঠেকেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে জরুরি তলব করেছিলেন তিনি। যদিও নবান্ন তাই নিয়ে একটি শব্দওখরচ করেনি।












Click it and Unblock the Notifications