কোচবিহারের পর পর প্রতিরোধ, রুষ্ট রাজ্যপাল দুষলেন মমতা সরকারকে, ধনখড়কে ধিক্কার তৃণমূল নেতার

কোচবিহারের পর পর প্রতিরোধ, রুষ্ট রাজ্যপাল দুষলেন মমতা সরকারকে, ধনখড়কে ধিক্কার তৃণমূল নেতার

কোচবিহারে পর পর প্রতিরোধের মুখে পড়ে রুষ্ট রাজ্যপাল দিনের শেষে সাংবাদিক বৈঠক করে ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন। তিনি অভিযোগ করেছেন কোনও রাজ্যে এমন হিংসা হয় না পশ্চিমবঙ্গে কেন। শীতলকুচি, মাথাভাঙায় নির্মম ভাবে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এদিকে পাল্টা রাজ্যপালকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন বিজেপির হয়ে দালালি করতে এসেছিলেন রাজ্যপাল।

রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান

রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান

কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তে ও মৃত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শীতলকুচিতে তাঁর গাড়ি পৌঁছতেই তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। সেখান থেকে দিনহাটায় পৌঁছতেই ফের রাজ্যপালের গাড়িকে কালো পতাকা দেখানো হয় এবং তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

আইসিকে ধমক রাজ্যপালের

আইসিকে ধমক রাজ্যপালের

দিনহাটায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সামনেই বেনজির প্রতিরোধের মুখে পড়তে হয় রাজ্যপালকে। গো ব্যাক স্লোগান, কালোপতাকা। রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদীরা। গাড়ি থেকে নেমে এসে আইসিকে ধমক দেন রাজ্যপাল। প্রকাশ্যে মেজাজ হারিয়ে রীতিমতো আইসিকে ধমক দিয়েছেন তিনি। রাস্তায় নেমে এই পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মমতাকে নিশানা রাজ্যপালের

মমতাকে নিশানা রাজ্যপালের

দিনহাটা থেকে ফিরেই রাজ্যপাল জগদীপ ধনখড় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন কোনও রাজ্যে এমন হিংসা হয় না যা পশ্চিমবঙ্গে হয়। মানুষকে বাঁচতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা ভারতের কোনও রাজ্যে হয় না। একাধিক রাজ্যে দ্বিতীয়বার একরই সরকার এসেছে তারপরেও একই অবস্থা।

ধনখড়কে নিশানা তৃণমূলের

ধনখড়কে নিশানা তৃণমূলের

রাজ্যপালের কোচবিহার সফরকে ধিক্কার জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়। তিনি ফেসবুক পোস্টে লিেখেছেন, ধিক্কার জানাই রাজ্যপাল জগদীপ ধনখড়কে - দিনহাটায় একই পাড়ায় আক্রান্ত প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর বাড়ি না গিয়ে উদয়ন গুহকে প্রানে মারার চক্রান্তকারী ও বেধড়ক পেটানো মূল অভিযুক্তের বাড়িতে দেখা করলেন মাননীয় রাজ্যপাল। ধিক্কার ধিক্কার। বিজেপির হয়ে সত্যিকারের দালালি করতেই এসেছেন তিনি। করোনা পরিস্থিতিতে রাজ্যপালের কোচবিহার যাওয়া নিয়েও সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+