ফের টুইটে রাজ্যের আমলাদের নিশানা রাজ্যপালের, রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার বার্তা ধনখড়ের

ফের টুইটে রাজ্যের আমলাদের নিশানা রাজ্যপালের, রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার বার্তা ধনখড়ের

শিল্প সম্মেলনের রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রাজ্যপালা জগদীপ ধনখড়। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের টুইটে রাজ্যের আমলাদের নিশানা করলেন তিনি। টুইটে রাজ্যপালা আমলাদের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। জাতীয় সিভিল সার্ভিস ডে উপলক্ষ্যে এই টুইট করেছেন তিনি। বঙ্গের আমলারা রাজনৈতিক ভাবে প্রভাবিত এই অভিযোগ আগেও করেছিলেন তিনি।

আমলাদের নিশানা রাজ্যপালের

আমলাদের নিশানা রাজ্যপালের

ফের আমলাদের নিশানা করেছেন রাজ্যপালা। জাতীয় সিভিল সার্ভিস দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে রাজ্যের আমলাদের টুইটে খোঁচা দিয়েছেন তিনি। রাজ্যপাল টুইটে লিখেছেন, রাজনীতি থেকে মুক্ত হয়ে পক্ষপাতহীন এবং দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তোলাই আমলা এবং প্রশাসনিক আধিকারীকদের মূল কাজ। বাংলার আমলারা যাতে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করুন। রাজনৈতিক পোশাক খুলে ফেলুন। একেবারে সরাসরি বার্তা দিয়েছেন জগদীপ ধনখড়।

শাসক দলের হয়ে কাজ করে আমলারা

শাসক দলের হয়ে কাজ করে আমলারা

একুশের ভোটের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল বিজেপি। এই নিয়ে তৎপর হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি প্রকাশ্যে রাজ্যের আমলাদের নিশানা করে বলেছিলেন শাসক দলের হয়ে কাজ করছেন আমলা এবং প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা নিরপেক্ষ হয়ে কাজ করুন। কারণ সিভিল সার্ভিস পরীক্ষা পাস করার পর সততার সঙ্গে নিরপেক্ষ হয়েকাজ করার শপথ নিয়েছিলেন তাঁরা। বঙ্গের আমলা এবং আইএএস অফিসাররা সেই শপথ ভুলে গিয়েছেন বলে নিশানা করেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বার্তা

মুখ্যমন্ত্রীর বার্তা

গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্য সরকারের ভুয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে খোঁচা দিয়ে প্রকাশ্যেই কেন্দ্রে এজেন্সি নীতি নিয়ে সরব হয়েছিলেন। তিনি রাজ্যপালাকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি যেন দেখেন কেন্দ্র এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের কাজে ব্যাঘাত না ঘটায়।প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার ক্ষমকায় আসার পর থেকেইএকাধিক রাজনৈতিক নেতা এবং শিল্পপতিদের বাড়িতে ইডি-সিবিআই হানা হয়েছে। কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ ঠাকরের বাড়িতেও হানা দিয়েছে ইডি। আবার সরাসরি বঙ্গের ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই হানা হয়েছে।

মমতাকে নিশানা রাজ্যপালের

মমতাকে নিশানা রাজ্যপালের

মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালকে নিশানা করতে ছাড়েননি। তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিজেপির মুখপাত্র বলে নিশানা করেছিলেন। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে টিএমসির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে নালিশ জানানো হয়েছিল। জগদীপ ধনখড়ের সঙ্গে প্রথম থেকেই রাজ্য সরকারের সঙ্গে তুমুল বিরোধে জড়িয়েছে। এই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে রাজ্য। রাজ্য সরকারের বিল সই না করে রাজ্যপাল আটকে দিচ্ছেন বলে অভিযোগ করেছে শাসক দলেন বিধায়করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+