নাড্ডার গাড়িতে হামলা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল ধনখড়
নাড্ডার গাড়িতে হামলা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল ধনখড়
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের হামলার ঘটনার নিন্দা করে ফের মমতা সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ধনখড়। প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা করা হয়। পাথর ছুড়ে ভেঙে ফেলা হয়েছে নাড্ডার গাড়ির কাজ। ভাঙচুর করা হয়েছে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়িও।

নিন্দায় রাজ্যপাল ধনখড়
বিজেপির রাজ্য সভাপতি জগদীর ধনখড়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্যসভাপতি জগদীপ ধনখড়। এই নিয়ে মমতা সরকারের আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে টুইট করেছেন। কয়েক দিন আগেই। রাজ্য সরকার কোনও কাজ সম্পর্কে তাঁকে অবহিত করছেন না বলে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে তলব করেছিলেন। ১২ ডিসেম্বরের মধ্য তাঁদের দেখা করতে বলেছেন রাজ্যপাল।

নাড্ডার কনভয়ে হামলা
আজ অভিষেকে কেন্দ্র ডায়মন্ড হারবারে যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেখানে যাওয়ার পথে সরিষায় নাড্ডা সহ বিজেপি নেতাদের গাড়িতে ভাঙচুর করা হয়। নাড্ডা, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়দের গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর বৃষ্টি করা হয়। অভিযোগ লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। কাচের বোতল ছুড়ে মারা হয় গাড়িতে। তাতেই বিপুল উত্তেজনা তৈরি হয়েছে সরিষায়। পুলিস নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ বিজেপির।

নাড্ডার হুঙ্কার
ঘটনার পর হুঙ্কার দিয়ে জেপি নাড্ডা বলেছেন, বাংলার জঙ্গলরাজের অবসান হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। মা দুর্গার কৃপায় সভায় পৌঁছতে পেরেছি বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সরিষায় রামকৃষ্ণ মিশনে তিনি মধ্যাহ্ন ভোজন করেন। পরে সরিষায় একটি সভা করার কথা রয়েছে নাড্ডার। নাড্ডার গাড়ির কাচ কিন্তু ভেেঙ গিয়েছে। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন এই হামলায়।

রিপোর্ট তলব অমিত শাহের
এদকে নাড্ডার উপর হামলার ঘটনা নিয়ে অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই চিঠি হাতে পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পুরো ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে নাড্ডার উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বিকেল চারটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications