ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়, দিল্লির বঙ্গভবনে চলছে চিকিৎসা

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়, দিল্লির বঙ্গভবনে চলছে চিকিৎসা

দিল্লিতে ছুটি কাটাতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন জগদীপ ধনখড়। দিল্লির বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর। জব্বলপুর থেকে শুক্রবারই জ্বর নিয়ে দিল্লি পৌঁছেছিলেন তিনি।। শনিবার রক্তপরীক্ষা করার পর তাতে ম্যালেরিয়ায় জীবানু ধরা পড়ে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আপাতত স্থিতিশীল রাজ্যপাল

উত্তর বঙ্গে গিয়েিছলেন রাজ্যপাল। সেখানে স্ত্রীকে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন তিনি। গতকালই তিনি দিল্লিতে পৌঁছন। গায়ে জ্বর ছিল। তারপরেই রক্তপরীক্ষার পরেই জানা যায় রাজ্যপাল ম্যালেরিয়ায় আক্রান্ত। শনিবার রক্তপরীক্ষার পর ম্যালেরিয়ায় আক্রান্ত। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উত্তরবঙ্গে থাকাকালীনই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি এমনই মনে করা হচ্ছে।

সপ্তমীর দিন সকালেই উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ্যপাল। ১০ দিন সেখানেই ছিলেন তিনি। দার্জিলিংয়ের টয় ট্রেনে চেপে ঘুম পর্যন্ত বেড়াতেও গিয়েছিলেন তিনি। ঘুমে মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি। উত্তরবঙ্গের আবহাওয়ার অবনতি হতে শুরু করে কয়েকদিন পর থেকেই। তারপরেই তিনি পাহাড় থেকে নীচে নেমে আসেন এবং বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যান রাজ্যপাল। দিল্লিতে বঙ্গভবনেই ছিলেন তিনি। সেখানেই অসুস্থ হতে শুরু করেন।

চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্যপরীক্ষা করছেন। আপাতত বিপন্মুক্ত তিনি। জ্বরও অনেকটা কমে এসেছে। এখন জ্বর না থাকলেও বেশ দুর্বল রয়েছেন রাজ্যপাল। তবে সামগ্রিকভাবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই সূত্রের খবর। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত ২১ অক্টোবর শেষবার টুইট করেছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে হত কয়েকদিন ধরে তাঁকে সোশ্যাল মিিডয়ায় তেমন দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+