বাবুলকে ছাড়াতে গিয়ে মমতার কথা কানেই তুললেন না রাজ্যপাল ধনকর

রাজ্যপাল হয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছিলেন জগদীপ ধনকর। তবে সেই শুভেচ্ছা বিনিময়ের পর্ব খুব বেশিদিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে না।

রাজ্যপাল হয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছিলেন জগদীপ ধনকর। তবে সেই শুভেচ্ছা বিনিময়ের পর্ব খুব বেশিদিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে না। কারণ কিছুদিন আগেই বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল ইতিমধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। আর এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ অগ্রাহ্য করেই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে একপ্রকার ছাড়িয়ে আনলেন।

বাবুলকে ছাড়াতে গিয়ে মমতার কথা কানেই তুললেন না রাজ্যপাল ধনকর

ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে দীর্ঘ সেখানে আটকে ছিলেন বাবুল। তাঁকে শারীরিক নির্যাতন করা ছাড়াও দীর্ঘক্ষণ আটকে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রাজ্যপাল প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। তবে তিনি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। পরে মুখ্যমন্ত্রী ফোন করে রাজ্যপালের সঙ্গে কথা বলেন। এবং বিষয়টি দেখার আশ্বাস দেন।

কলকাতা পুলিশ ও তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়কে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী মমতা। একইসঙ্গে তিনি রাজ্যপালকে অনুরোধ করেন, তিনি যাতে ঘটনাস্থলে না যান। তবে সেই অনুরোধ উপেক্ষা করেই রাজ্যপাল ধনকর পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবং সেখানে বিক্ষোভরত ছাত্রদের মাঝখান থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে আনেন।

এই ঘটনায় রাজ্যপাল একদিকে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে তিরস্কার করেছেন, একই সঙ্গে তৃণমূলও রাজ্যপালের যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে যাওয়াকে দুর্ভাগ্যজনকভাবে বলে ব্যাখ্যা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+