থমথমে রিষড়া, জি-২০ সামিটের বৈঠক বাতিল করে কলকাতায় ফিরছেন রাজ্যপাল, প্রতিবাদে আজ ধরনায় সুকান্ত মজুমদার
সোমবার রাতে নতুন করে রিষড়ায় অশান্তি ছড়িয়ে পড়ে। সেই ঘটনা জানার পরেই শিলিগুড়িতে জি-২০ সামিটের বৈঠক বাতিল করে কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাতেই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে ফোন করেছিলেন রাজ্যপাল। প্রশাসনকে যথাযত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে আজ ফের ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

থমথমে রিষড়া
গতকাল রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রিষড়া। রাতেই রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে উত্তেজনা ছড়ায়। বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়িতে। প্রবল অশান্তির জেরে প্রায় ঘণ্টা তিনেক বন্ধ ছিল ট্রেন চলাচল। আজও সকাল থেকে থমথে হয়ে রয়েছে রিষড়া। ট্রেন চলাচল মোটের উপর শুরু হলেও হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বািহনী মোতায়েন করা রয়েছে সেখানে।

ফিরছেন রাজ্যপাল
গতকালই রিষড়ায় অশান্তির খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিলিগুড়িতে রয়েছেন তিনি। সেখানে জি-২০ সামিটে যোগ দিয়েছেন রাজ্যপাল। কিন্তু রিষড়ায় অশান্তির খবর জানতে পেরেই তড়ি ঘড়ি জি-২০ সামিটের বৈঠক বাতিল করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। আজই কলকাতায় ফিরছেন তিনি। দার্জিলিং থেকে সড়ক পথে বাগডোগরা হয়ে। দমদম বিমানবন্দরে অবতরণ করেছে রাজ্যপালের বিমান। গতকাল রাতেই তিনি রিষড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে ফোন করেন তিনি। এবং কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

বিজেপির ধরনা
এদিকে আজ রিষড়ায় ধরনা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল থেকে বিজেপির ধরনা মঞ্চকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের অনুমতি না নিয়েই বিজেপি ধরনার আয়োজন করেছে বলে অভিযোগ। জোর করে বিজেপির ধরনা মঞ্চ তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে। বিজেপির এই ধরনা কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রিষড়ায়। তবে এখনও পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে রিষড়ার চার নম্বর রেলগেট চত্ত্বর।

শুভেন্দুর কটাক্ষ
এদিকে এই ঘটনার তথ্য নিয়ে টুইটে মমতা সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন, রিষড়া জ্বলছে আর গোটা প্রশাসন দিঘায় ছুটি কাটাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় েখন মেদিনীপুরে রয়েছেন। দিঘায় আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে গতকাল রাত থেকে ফের তপ্ত রিষড়া। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ৫ দিন ধরে রাম নবমীর মিছিল করে অশান্তি ছড়ানোর চক্রান্ত করছে বিজেপি। ৬ এপ্রিল হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications