CV Ananda Bose: আর দেরি কেন? আদালতের নির্দেশের পরেই শাহজাহান শেখকে নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
শাহজাহান শেখকে গ্রেফতারিতে বাধা নেই। আদালতের পর্যবেক্ষণের পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন এবার নিশ্চয় শাহজাহান শেখকে গ্রেফতার করা হবে। রাজ্যপাল নিজে সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের আস্বস্ত করেছিলেন যেন শাহজাহান শেখকে গ্রেফতার করা হবে।
কিন্তু বারবার এই গ্রেফতারি এড়িয়ে গিয়েছে রাজ্যপুলিশ। আদালতের নির্দেশ শোনার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন এবার আর কোনও অজুহাতে পুলিশ দায়িত্ব এড়াতে পারবে না। শাহজাহান শেখকে িনশ্চয় গ্রেফতার করা হবে। আদালতের নির্দেশের পরেই সন্দেশখালির পুলিশ জানিয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁরা।

সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। ৫৩ দিন পার হয়ে গিয়েছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। গ্রেফতারি তো দূেরর কথা কোনও এফআইআরও নাকি দােয়র করা ছিল না তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে নাকি লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহজাহান শেখ এবং তাঁর ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দুই জনেই কিন্তু নিখোঁজ। এখনও তাঁদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
এদিকে গতকাল বেড়মজুরে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেছিলেন সন্দেশখালিতে নাকি কেউ শাহজাহানের বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আদালতের কারণেই শাহজাহান শেখের গ্রেফতাির আটকে রয়েছে শাহজাহান শেখের। আদালত স্থগিতাদেশ দিয়েছে সেকারণেই গ্রেফতার করতে পারছে না রাজ্য পুলিশ। আদালত চাইছে সন্দেশখালিতে প্রতিদিন আগুন জ্বলে সেকারমে বিচারব্যবস্থা হাত পা বেধে দিয়েছে।
তারপরের দিনই আদালতে এই মামলার শুনানি ছিল। সন্দেশখালি নিয়ে স্বতোঃপ্রণোদিত মামলার শুনানিতে আইনজীবী জানতে চান আদালতের স্থগিতাদেশেই কি আটকে রয়েছে শাহজাহান শেখের গ্রেফতারি। সেটা স্পষ্ট করা হোক। তার জবাবে প্রধান বিচারপতি জানান শাহজাহান শেখকে গ্রেফতারিকে কোনও বাধা নেই। উল্টে আদালত জানিয়েছে, শাহজাহান শেখকে মামলায় পার্টি করা হোক এবং সংবাদ মাধ্যমে যেন পাবলিক নোটিস ইস্যু করা হোক।
এদিকে সন্দেশখালিতে একাধিক খুনের ঘটনায় শেখ শাহজাহানের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এফআইআরে শাহজাহান শেখের নাম থাকলেও চার্জশিটে তার নাম নেই। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন পুলিশ সব জানে তারপরেও শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়নি। সন্দেশখালিতে শাহজাহান এবং তার বাহিনী একাধিক খুনের ঘটনা ঘটিয়েছে। ভয়ে ঘরে সিঁধিয়ে থাকতেন গ্রামের মহিলারা। পুলিশ জেনেও না দে্খার ভান করে ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।












Click it and Unblock the Notifications