Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আচার্য হিসাবে উপাচার্য নিয়োগ বৈধ', মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

উপচার্য নিয়োগ বিতর্ক কয়েক গুণ বাড়িয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলায় ভিডিও বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় গুলিতে আচার্য নিয়োগ করে তিনি কোনও বেআইনি কাজ করেননি। এক কথায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যপাল।

বাংলায় ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন, 'বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও হিংসা মুক্ত করার লড়াই আমি শেষ পর্যন্ত লড়বো। অনেক উপাচার্যদের নামে অভিযোগ ছিল, সেই কারণে রাজ্য সরকারের মনোনিত কাউকে উপাচার্য করিনি'। আচার্য হিসাবে উপাচার্য নিয়োগ বৈধ সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Mamata Banerjee

তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের নিয়োগ করা উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়েরক একাধিক কাজ করায় সমস্যা তৈরি হচ্ছিল। সেকারণে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন তিনি। এবং কলকাতা হাইকোর্ট এই নিয়োগকে বৈধ বলে জানিয়েছে।

৫ উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছে। তাঁরা নাকি জানিয়েছিলেন যে রাজ্যের শিক্ষা দফতর এবং আইএএস অফিসাররা তাঁদের উপর চাপ তৈরি করেছিল পদত্যাগ করার জন্য। বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করতে শেষ পর্যন্ত লড়াই লড়বেন বলে জানিয়েছেন। যাদবপুরেও সেই ঘটনাই ঘটেছে।

প্রসঙ্গত উল্লেখ্য রাতারাতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তাই নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এই পদক্ষেপ অবৈধ এবং বেআইনি বলে আক্রমণ শানিয়েিছলেন তিনি। এবং রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অর্থনৈতিক অবরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এমনকী রাজভবনের সামনে ধরনায় বসার হুঙ্কারও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালের ভিডিও বার্তার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপিকে খুশি করতে তিনি এই সব কাজ করছেন। রাজ্যের তিন বছরের নির্বাচিত সরকারকে পদে পদে বিপদে ফেলার চেষ্টা করছেন রাজ্যপাল। রাজ্যের মানুষ তাঁর কোনও অবৈধ সিদ্ধান্ত মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+