বাড়ি কেনার খরচ বাড়ল রাজ্যে, ১ জুলাই থেকে কোন নতুন নিয়ম কার্যকর হল জেনে নিন
বাড়ি কেনার খরচ আরও বাড়ল রাজ্যে। এমনিতেই করোনার পর থেকে রিয়েল এস্টেটের ব্যবসায় ভাঁটা পড়েছিল। সেটা সামাল দিতে বাড়ি কেনায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু ১ জুলাই থেকে সেই ছাড় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে আর বাড়ি-ফ্ল্যাট কিনলে স্ট্যাম্প ডিউটিতে কোনও ছাড় মিলবে না।
শুধু স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ই প্রত্যাহার করা হচ্ছে এমন নয়। সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় বহাল থাকছে বলে জানানো হয়েছে। এর আগে রিয়েল এস্টেটের ব্যবসায় মন্দা কাটাতে ফ্ল্যাট-বাড়ি কেনার স্ট্যাম্প ডিউটিতে ছাড় ২০২৪ সাল পর্যন্ত বহাল রাখার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

কিন্তু এক প্রকার হঠাৎ করেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। ২০২১ সালের ৩০ অক্টোবর এই ছাড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। কারণ করোনা পরিস্থিতিতে একাধিক ব্যবসার মতো রিয়েল এস্টেটের ব্যবসাতেও ব্যপক ধাক্কা এসেছিল। অনেকের কাজ চলে গিয়েছিল। চাকরি ছেড়ে অনেকেই বাড়ি ফিরে এসেছিলেন। এতে রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসা ভীষণভাবে ধাক্কা খেয়েছিল।
২০২৪ সালের বাজেটেই রাজ্য সরকার ঘোষণা করেছিল বাড়ি-ফ্ল্যাট কেনায় স্ট্যাম্প ডিউটির উপর ২ শতাংশ ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। তারপরে আর এই ছাড় পাবেন না রাজ্যবাসী। সেই সঙ্গে সার্কেল রেটে যে ১০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছিল সেটাও প্রত্যাহার করা হয়েছে। এতে মধ্যবিত্তের পকেটে চাপ বাড়বে।
সাধারণত বাড়ির দাম এবং এলাকার উপর স্ট্যাম্প ডিউটির দাম নির্ধারিত হয়ে থাকে। রাজ্য সরকার ছাড় প্রত্যাহার করায় এবার ফ্ল্যাট-বাড়ির দাম বাড়ার সঙ্গে সঙ্গে রেডিস্ট্রেশন খরচও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
করোনা পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কারণে রিয়েল এস্টেটের ব্যবসার মন্দা অনেকটাই কাটানো সম্ভব হয়েছিল। ২০২৩ সালে রাজ্যে ৭৩০০ কোটি টাকার ঘর বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। অনেকেই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সেরেছেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চাপ বাড়বে ফ্ল্যাট-বাড়ি ক্রেতাদের উপরে। এমনই মনে করা হচ্ছে। তবে এখন রিয়েল এস্টেট ব্যবসায় মন্দা অনেকটাই কেটে গিয়েছে। কাজেই এই ছাড়ের আর প্রয়োজন নেই বলে মনে করেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।












Click it and Unblock the Notifications