থাকবে না কোনও দুর্নীতির সুযোগ, এবার বদলে যাচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া
থাকবে না কোনও দুর্নীতির সুযোগ, এবার বদলে যাচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশে বেশি দেরি করবে না রাজ্য সরকার। আগেই জানিয়ে দিয়েছে সেকথা। এবার তাই আগে থেকেই তৎপর রাজ্য সরকার। কলেজে ভর্তির নিয়ম বদলে যেতে শুরু করবে নতুন সেশন থেকে। জানা গিয়েছে কেন্দ্র প্রথমে কলেজে ভর্তির সব প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েিছল। কিন্তু রাজ্যরে বিশ্ববিদ্যালয়গুলি তার বিরোধিতা করে। রাজ্যের যে কলেজেই ভর্তি হোতে হোক না কেন একটি অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে পড়ুয়াদের।

প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি চাইছে কেন্দ্র
দেশে শিক্ষানীতিতে বদল আনার চেষ্টা করছে মোদী সরকার। স্কুল শিক্ষা ক্ষেত্রে একাধুক বিষয়ে বদল আনা হচ্ছে ধাপে ধাপে। এবার মোদী সরকার কলেজ শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনতে চাইছে। সূত্রের খবর মোদী সরকার চাইছে কলেজে ভর্তির ক্ষেত্রে গোটা দেশ একটি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হোক। সেই প্রবেশিকা পরীক্ষার ফলাফল অনুযায়ী কাউন্সিলিংয়ের মাধ্যমে গোটা দেশে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। অর্থাৎ একটি পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া করতে চাইছে মোদী সরকার।

প্রবল আপত্তি উপাচার্যদের
কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তের আপত্তি জানিয়েছিলেন রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাঁরা অভিযোগ করেছেন সব রাজ্যে পাঠ্যক্রম আলাদা। কাজেই কলেজে ভর্তির ক্ষেত্রে গোটা দেশে একটি প্রবেশিকা পরীক্ষা হলে পড়ুয়াদের সমস্যায় পড়তে হবে। কাজেই এক্ষেত্রে সমস্যা হবে আঞ্চলিক বোর্ডে যে ছাত্ররা পড়াশোনা করেন। কারণ একেকটি রাজ্যের পাঠ্যক্রম একেক রকম। সকলে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে পড়াশোনা করেন না।

রাজ্যে নতুন প্রক্রিয়ায় ভর্তি
কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার নিজেই কলেজে ভর্তির নতুন প্রক্রিয়া শুরু করতে চাইছে। কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া হয়। কিন্তু তাতেও একাধিক সমস্যা দেখা দেয়। এবার তাই উচ্চ শিক্ষা দফতর জানিয়েছেন কলেজে ভর্তির ক্ষেত্রে নতুন প্রক্রিয়া শুরু করতে চাইছে তারা। এবার আর আলাদা আলাদা পোর্টালে গিয়ে আগে আবেদন করতে পারতেন এবার সেটার বদলে এক একটি কলেজে গিয়ে অনলাইনে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে গিয়ে আবেদন করতে হবে পড়ুয়াদের।

কীভাবে হবেন ভর্তি
কলকাতা বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা কলেজে ভর্তি হতে গেলে সেই বিশ্ববিদ্যালেয়ের অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। তারপরে মেধাতালিকা প্রকাশ করা হবে। এবং কাউন্সিিলংয়ের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবেন তাঁরা। জুলাই মাসের এই প্রক্রিয়াতেই ভর্তি প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। সেকারণে উচ্চ শিক্ষা দফতর এই নিয়ে আলোচনা করবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications