দুর্মূল্যের বাজারে ময়দানে নামল সুফল বাংলা, কোথায় কোথায় কম দামে পাবেন সবজি জেনে নিন
অগ্নিমূল্য বাজার। অধিকাংশ সবজিই সেঞ্চুরি পার করেছে। আলু পর্যন্ত ৪০ টাকা কেজি হয়ে গিয়েছে। আলু-সিদ্ধ ভাত খাওয়াও এখন দুস্কর হয়ে গিয়েছে। হু হু করে দাম বেড়ে গিয়েছে সব সবজির। ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে কিছুই বাজার হচ্ছে না।
মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কথা মাথায় রেখে এবার কম দামে সবজি বিক্রি করার উদ্যোগ নিল রাজ্য সরকার। সুফল বাংলা স্টল বাজারে নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৪৬৮টি স্থায়ী এবং ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টলে কম দামে সবজি বিক্রি করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সেই সুফল বাংলা স্টলে কত দামে কি সবজি বিক্রি হবে তার তালিকাও প্রকাশ করে ফেলেছে। তাতে আসুর দাম কেজি প্রতি ২৯ টাকা করা হয়েছে। পেঁয়াজের দামও ৪০ টাকার মধ্যে রাখা হয়েছে। মোটামুটি সব সবজির দামই নিয়ন্ত্রিত রাখা হয়ছে এই স্টলগুলিতে। সেই মতো কম দামে যাতে যােত সবজি পাওয়া যায় সেই চেষ্টায় এই স্টলগুলি নামানো হচ্ছে।
কলকাতা শহরে তো নামছেই। তার সঙ্গে জেলার কয়েকটি শহরেই এই সুফল বাংলার স্টলে পাওয়া যাবে। কাজেই যাঁরা বাজার থেকে বেশি দামে সবজি কিনতে চাইছেন না তাঁরা এখান থেকে সবজি কিনতে পারেন। অত্যন্ গরম এবং অনাবৃষ্টির কারণে হু হু করে সবজির দাম বেড়ে গিয়েছে। শুধু যে সবজি তা নয় মাছ-মাংসের দামও আকাশ ছোঁয়া দাম হয়ে গিয়েছে। সেটা কিনতেও হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
অনেকে অভিযোগ করেছেন ফাটকা কারবারিদের জন্যই সবজির দাম হু হু করে বাড়ান হচ্ছে। বাজারে টাস্ক ফোর্সে কেউ ঘুরছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। টাস্ক ফোর্সের সদস্যরা ঘুরলেই অনেক দাম নিয়ন্ত্রিত হতে পারে বলে দাবি করেছেন সাধারণ মানুষ। এদিকে বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি রাজ্যে। গরমে নাভিশ্বাস দশা রাজ্য বাসীর। উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে।












Click it and Unblock the Notifications