রাজ্যে ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, কী ঘোষণা করল স্বাস্থ্যদফতর

রাজ্যে ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, কী ঘোষণা করল স্বাস্থ্যদফতর

ভ্যাকসিন নিয়ে কৃতিত্ব একা কেন্দ্রের নয়। এবার রাজ্যও সমান কৃতিত্বের অধিকারী। তাই ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের দেওয়া করোনা টিকার শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রের শংসাপত্রের পাশাপাশি রাজ্য সরকারও শংসাপত্র দেবে।

ভ্যাকসিন তরজা

ভ্যাকসিন তরজা

ভ্যাকসিন নিেয় কেন্দ্রের সঙ্গে তুমুল তরজা চলছে রাজ্যের। রাজ্যের তরফে বারবার দাবি করা হয়েছে কেন্দ্র টাকা দিয়ে ভ্যাকসিন কিনে রাজ্যগুলিকে দিক। সেই টিকা সকলকে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকার নেবে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের টিকা কেনার দাম পৃথক করা নিয়েও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকার টিকা কিনে সকলকে দিতে চেয়েছিল তার অনুমতি দেয়নি কেন্দ্র। এমনকী কেন্দ্রের কাছে চাইলেও পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে না।

ভ্যাকসিন শংসাপত্রে মোদীর ছবি

ভ্যাকসিন শংসাপত্রে মোদীর ছবি

একুশের ভোটের আগে থেকেই ভ্যাকসিন শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া নিয়ে শোরগোল পড়েছিল। বিজেপি ভ্যাকসিন সংশাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আদালতে পর্যন্ত মামলা হয়। শেষে ভোটমুখী রাজ্যগুলিতে ভ্যাকসিনের শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শংসাপত্রে মমতার ছবি

শংসাপত্রে মমতার ছবি

এবার ভ্যাকসিন শংসাপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। কেন্দ্র যেমন শংসাপত্র দিচ্ছে দিক। রাজ্য সরকার আলাদা করে শংসাপত্র দেবে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। একই সঙ্গে থাকবে রাজ্য সরকারের লোগো এবং লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যসরকার যে টিকা কিনে টিকা দিচ্ছে সেখানে দেওয়া হবে রাজ্যসরকারের শংসাপত্র। রাজ্যে যে ১৮থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে তাদের এই শংসাপত্র দেওয়া হবে।

টিকাকরণে জোর

টিকাকরণে জোর

রাজ্য সরকার টিকাকরণে জোর দিতে শুরু করেছে। গতকালই মুখ্যমন্ত্রী বণিক সভাগুলির সঙ্গে বৈঠক করেন।সেখানে তিনি টিকাকরণের জন্য বণিকসভা গুলির কাছে সাহায্য চেয়েছেন। একই সঙ্গে একাধিক কর্মসূচি শুরু করেছেনমমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনঅন হুইলস শুরু হয়েছে। বাজারে গিয়ে সেই বাস টিকাকরণ করবে। আজ থেকে পার্কসার্কাসের শপিং মলে শুরু হয়েছে ড্রাইভ ইন ভ্যাকসিন। অর্থাৎ গাড়ি নিয়ে এলে গাড়ির মধ্যে বসেই পাবেন করোনা টিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+