চিকিৎসকদের করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত, কী জানাল রাজ্য সরকার

চিকিৎসকদের করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত, কী জানাল রাজ্য সরকার

আগামিকাল ফের রাজ্যে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ড্রাইরান। তারপরে ১৩ জানুয়ারি থেকে গোটা দেশেই শুরু হবে গণটিকাকরণ। প্রথম পর্যায়ে ৩০ কোটি নাগরিককে টিকা প্রদান করা হবে। অগ্রাধিকার স্বাস্থ্যকর্মীদের। এর মধ্যে আবার করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের টিকাকরণে প্রাইফেট প্র্যাকটিস করা চিকিৎসকরাও থাকবেন বলে জানিয়েছে রাজ্য সরকা।

চিকিৎসকদের করোনা টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত, কী জানাল রাজ্য সরকার

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকলেও একাধিক চিকিৎসক নিজস্ব চেম্বার করে থাকেন। তাঁদেরও করোনা টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রথম পর্যায়ে টিকা করণের জন্য তাঁদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাঁদের করোনা ভ্যাকসিনের জন্য না নথিভুক্ত করতে বলা হয়েছে। জেলায় জেলায় ব্লক স্তরে সেই সব প্রাইভেট প্র্যাকসিট করা চিকিৎসকদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে যাঁদের টিকাকরণ করা হবে তাঁদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশকর্মী, সাফাইকর্মীরা। তবে প্রথমে সরকারি হাসপাতালে চিকিৎসকদেই টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং প্রাইভেট প্র্যাকসিট করা চিকিৎসকরাও এই টিকা পাবেন। কারণ তাঁরাও করোনা পরিস্থিতিতে এগিয়ে এসে যথেষ্ট সাহায্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+