করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই উঁকি দিচ্ছে আরেক ভাইরাসের সংক্রমণ, সতর্কতা জারি রাজ্যে
করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই উঁকি দিচ্ছে আরেক ভাইরাসের সংক্রমণ, সতর্কতা জারি রাজ্যে
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে উঁকি দিতে শুরু করেছে আরেক মারণ ভাইরাস। জিকা ভাইরাস। ইতিমধ্যেই জিকা ভাইরাসে কেরলে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। আগে থেকেই তাই সতর্ক হল রাজ্য সরকার। জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই জিকা ভাইরাস নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

নতুন ভাইরাসের আতঙ্ক
করোনা সংক্রমণের মধ্যে নতুন ভাইরাসের আতঙ্ক দেখা গিয়েছে গোটা দেশে। জিকা ভাইরাস। ইতিমধ্যেই কেরলে বেশ কয়েকজনের শরীরে জিকা ভাইরাসের সন্ধান মিলেছে। মূলত মশা থেকে ছড়ায় এই ভাইরাস। এবং অন্তঃসত্ত্বাদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে এই ভাইরাসে। সেকারণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে কেরলে।

রাজ্যেও জারি সতর্কতা
কেরলে জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়ার পরেই সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতরও। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য সরকার সতর্কতা জারি করেছে। বর্ষাকালে ডেঙ্গির প্রবণতা বাড়ে তারমধ্যে জিকা ভাইরাস হানা দিতে শুরু করলে সংকট আরও বাড়বে তাই রাজ্যের স্বাস্থ্য আধিকারীকদের বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েেছ। এই নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। কীভাবে জিকা ভাইরাস প্রতিরোধ করা যায় তা নিয়ে কমিটি গঠন করা হচ্ছে।

করোনা কমছে রাজ্যে
রাজ্যে করোনা সংক্রমণ সামগ্রিক ভাবে কমলেও ২ একটি জেলায় ভাবিয়ে তুলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে পশ্চিম মেদিনীপুের করোনা সংক্রমণ কিছুতেই কমানো যাচ্ছে না। সেকারণে সেখানে জারি করা হয়েছে মাইক্রো কন্টেইনমেন্ট জোন। দোকান বাজার সব বন্ধ রাখা হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে বলে জানানো হয়েছে।

করোনার থার্ড ওয়েভ কবে
করোনার থার্ড ওয়েভ অক্টোবর মাসেইআছড়ে পড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। লকডাউন শিথিল হতেই শিমলা, মানালিতে পর্যটকের ঢল নেমেছে। মাস্ক ছাড়াই ঘুরছেন সেখানে পর্যটকরা। তাতে আরও আশঙ্কার মেঘ দেখছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications