করোনার কমতে সোয়াইন ফ্লু নিয়ে উদ্বেগ, জেলায় জেলায় জারি হল সতর্কতা
করোনার কমতে সোয়াইন ফ্লু নিয়ে উদ্বেগ, জেলায় জেলায় জারি হল সতর্কতা
করোনার উদ্বেগ কাটিয়ে উঠতে না উঠতেই আরেক সংক্রামক ব্যাধি নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতর। করোনা সংক্রমণ ছাড়াও বাড়ছে সোয়াইন ফ্লু আতঙ্ক। আগে থেকেই সতর্ক স্বাস্থ্য দফতর জেলায় জেলায় জাির করেছে সোয়াইন ফ্লু সতর্কতা। বেলেঘাটা আইটিকে নোডাল সেন্টার হিসেবে তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা চিকিৎসায় সেরা হাসপাতালের শিরোপা পেয়েছে বেলেঘাটা আইডি। তারপরেই আরও এক সংকাক্রামক ব্যাধির মোকাবিলায় হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে।

সোয়াইন ফ্লু আতঙ্ক
করোনা সংক্রমণের মাঝেই দেশে সোয়াইন ফ্লু দেখা দিয়েছে। একাধিক রাজ্যে সোয়াইন ফ্লু সংক্রমণের খবর আসছে। বর্ষার আবহাওয়ায় সোয়াইন ফ্লু সংক্রমণ বাড়ে বলে জানিয়েছেন গবেষকরা। এবার সেই সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে শঙ্কিত চিকিৎসকরা। ইতিমধ্যেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। অথচ তারা করোনা আক্রান্ত নন। কাজেই সোয়াইন ফ্লু বলে অনুমান করছেন চিকিৎসকরা। আগে থেকেই তাই সতর্ক স্বাস্থ্য দফতর। কয়েকদিন আগেই দিল্লির এইমস হাসপাতালে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে এক বালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরেই তার সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে রাখা হয়। করোনার মতই সংক্রামক সোয়াইন ফ্লু।

জেলায় জেলায় সতর্কতা জারি
সোয়াইন ফ্লুয়ের সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কা করে আগে থেকেই তৎপর স্বাস্থ্য দফতর। জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে সোয়াইন ফ্লু মোকাবিলার সব নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় সোয়াইন ফ্লু মোকাবিলায় ওষুধ মজুত রাখতে বলা হয়েছে। কোভিড নেগেটিভ অথচ ইনফ্লুয়েঞ্জা রয়েছে এমন রোগীদের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা কালে ভাইরাস ফিবারের সংখ্যা বাড়ছে। অনেকই করোনা নেগেটিভ কিন্তু জ্বরে আক্রান্ত হচ্ছেন।

রাজ্যে ফের বাড়ল সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়ল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। মারা গিয়েছেন ১২ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭২৪ জন। রাজ্যে কমেছে পজিটিভিটি রেটও। সোমবার যেখানে পজিটিভিজিটি রেট ছিল ১.৮৫ শতাংশ। মঙ্গলবার সেটা কমে হয়েছে ১.৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০ হাজার ৪৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা হঠাৎ করে বাড়িয়ে দেওয়ায় সংক্রমণ বেশি ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতায় ফের আক্রান্তের সংখ্যা সর্বাধিক। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে দার্জিলিং জেলাতেও করোনা সংক্রমণ বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে গত কয়েক মাস ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী।

মিশ্র ডোজের অনুমতি
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষ উদ্বেগে গবেষকরা। অনেকেই দাবি করেছিলেন ভ্যাকসিনের মিশ্র ডোজ অনেক বেশি সক্রিয় ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায়। করোনার থার্ড ওয়েভ আসার আগে তাই তড়িঘড়ি ভ্যাকসিনের মিশ্র ডোজের অনুমতি দিল কেন্দ্র। অর্থার এবার থেকে কোভিশিল্ড নেওয়া ব্যক্তি দ্বিতীয় ডোজ হিসেবে কোভ্যাক্সিন নিতেই পারেন। আবার কোভ্যাক্সিন নেওয়া ব্যক্তি দ্বিতীয় ডোজ হিসেবে কোভিশিল্ড নিতে পারেন। বাইরের একাধিক দেশ এই পদ্ধতিতে করোনা টিকা নিতে শুরু করেছেন। অনেকেই আবার দাবি করেছেন ৬ মাসের বেশি কোনও ভ্যাকসিনই করোনা মোকাবিলায় তেমন কাজ করতে পারবে না। এদিকে রাজ্যে কোভিশিল্ডের আকাল দেখা দিয়েছে। গত কয়েরদিন ধরে পুরসভার একাধিক সেন্টারে কোভ্যাক্সিন দেওয়া বন্ধ ছিল।












Click it and Unblock the Notifications