মিউজিয়াম খুলছে, খুলছে কলকারখানাও! তবে করোনা বিধিতে কড়াকড়ি অটুট বাংলায়
করোনার দ্বিতীয় ঢেউ থেকে যে কড়াকড়ি শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত বাংলায়। এখনও চালু হয়নি লোকাল ট্রেন। এই অবস্থায় ফের কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউ থেকে যে কড়াকড়ি শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত বাংলায়। এখনও চালু হয়নি লোকাল ট্রেন। এই অবস্থায় ফের কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য প্রশাসন। সোমবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মিউজিয়াম-সহ সমস্ত বিনোদনমূক পার্ক খোলা হচ্ছে মঙ্গলবার থেকে। খুলবে শিল্প-কলকারখানাও।

এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান, মিউজিয়াম খুলবে এবার। তবে ৫০ শতাংশের বেশি উপস্থিতি চলবে না। মিউজিয়ামের পাশাপাশি বিনোদনমূলক পার্কও খোলা হবে। সেখানেই থাকবে ৫০ শতাংশ উপস্থিতি।
সবাইকে করোনা বিধি মেনে মিউজিয়াম ও পার্কে প্রবেশ করতে হবে। তার অন্যথা হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। করোনার তৃতীয় ঢেউ দুয়ারে কড়া নাড়ছে। এই অবস্থায় করোনার কড়াকড়ি কোনওভাবেই শিথিল করতে চায় না বাংলার প্রশাসন। তাই মিউজিয়াম ও পার্ক খুললেও কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, রাজ্য খোলা হচ্ছে সমস্ত উৎপাদনশীল ইউনিট। সমস্ত শিল্প ও কলকারখানাও খোলা হচ্ছে। আইটি সেক্টরও খোলা হচ্ছে। ১০০ শতাংশ কর্মীর উপস্থিতর অনুমতি দেওয়া হয়েছে। তবে সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। সেইসঙ্গে সমস্ত করোনা বিধি মেনে চলতে হবে। সকল কর্মীদের।
অনেকে প্রশ্ন করছেন, কেন লোকাল ট্রেন এখনও চালু করা হচ্ছে না। করোনা টিকা দিতে না পারলে লোকাল ট্রেন চালু করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলেই মনে করে রাজ্য প্রশাসন। লোকাল ট্রেন চালু হলে গ্রামেগঞ্জে করোনার প্রভাব বাড়বে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমলেও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই করোনার সমস্ত কড়াকড়ি রাখা হচ্ছে। এত কড়াকড়ি রয়েছে বলেই করোনার তৃতীয় ঢেউ এখনও ছড়িয়ে পড়েনি বাংলায়। লোকাল ট্রেনও চালু করা যাচ্ছে না। তবে মানুষের সুবিধার্থে বাস, মেট্রো চালু করা হয়েছে।
৩১ অগাস্ট পর্যন্ত করোনার বিধিনিষেধ জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, আরও কিছুদিন কষ্ট করতে হবে বন্ধু। মনে রাখবেন, জীবনের চেয়ে বেশি দামি কিছু নয়। তাই লোকাল ট্রেন চালাতে আরও কিছুদিন সময় নিচ্ছি। তৃতীয় ঢেউ কড়া নাড়ছে দরজায়। তাই একটু সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। নইলে বললাম নিয়ম মেনে ট্রেনে যাতায়াত করুন। কিন্তু তা না শুনে সবাই গাদাগাদি করে গেল। সেটা ভালো হবে না। তবে মানুষের দাবি মেনে থিয়েটার, সুমিংপুল খুলে দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications