সরকারি সম্পত্তি নষ্টে বাজেয়াপ্ত হবে সম্পত্তি, যোগীর রাজ্যের অনুকরণে কড়া আইন বাংলায়

সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সরকারি সম্পত্তি নষ্ট করা হলে এমনই কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার

এবার যোগীর রাজ্যের অনুকরণে বাংলা। উত্তর প্রদেশের মতই কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। সরকারি সম্পত্তি নষ্টে এবার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিধানসভায় শীঘ্রই বিল আনতে চলেছে রাজ্য সরকার। যোগী আদিত্যনাথ অনেক আগেই উত্তর প্রদেশে এই আইন কার্যকর করেছেন।

সম্পত্তি বাজেয়াপ্ত

সম্পত্তি বাজেয়াপ্ত

সরকারি সম্পত্তি নষ্ট করা হলে এবার বাজেয়াপ্ত করা হবে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি। তার সঙ্গে একাধিক সাজা তো রয়েইছে। এমনই কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। চলতি বাজেট অধিবেশনেই এই আইন সংশোধনের বিল পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তার খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। বিধানসভায় বিল পেশের অপেক্ষা কেবল।

যোগীর রাজ্যে আগেই আইন

যোগীর রাজ্যে আগেই আইন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই এই কড়া সংশোধনী পাশ করিয়েছেন তাঁর রাজ্যে। উত্তর প্রদেশে সেকারণে যেকোনও অশান্তিতে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা অনেকটাই কমেছে। কড়া আইনের কারণে বনধ থেকে বিক্ষোভ সব ক্ষেত্রেই সরকারি সম্পত্তি নষ্ট করতে বা ভাঙচুর করতে বিরত থাকেন বিক্ষোভকারীরা। যার জেরে সরকারের খরচও অনেকটাই কমেছে। না হলে কোনও কিছু ঘটনলেই আগে সরকারি সম্পত্তি ভাঙচুর করার হত। তাতে বারবার সেগুলি তৈরি করতে বিপুল টাকা খরচ করতে হত রাজ্য সরকারকে।

তৎপর মমতা সরকারও

তৎপর মমতা সরকারও

রাজ্যেও একাধিকবার বিক্ষোভ থেকে মিটিং মিছিলএকাধিক ইস্যুতে তুমুল অশান্তি হয়েছে। রেলস্টেশন থেকে শুরু করে সরকারি বাস। বাসস্ট্যান্ড, গাড়ি এবং সরকারি দফতরেও ভাঙচুর চালানো হয়েছে। নতুন করে তৈরি করা একাদিক জিনিসে ভাঙচুর চালানো হয়েছে বিক্ষোভ দেখানোর সময়। সেকারণেই এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তাই চলতি বাজেট অধিবেশনেই এই বিল পাশ করানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

অশান্তির পরিবেশ

অশান্তির পরিবেশ

সম্প্রতি রাজ্যে একাধিক বিক্ষোভ চলছে। নিয়োগের দাবিতে বিক্ষোভ। ডিএ-র দাবিতে বিক্ষোভ। আবার পাহাড়েও অশান্তির আবহ তৈরি হয়েছে। তাতে না না বাবে সরকারি সম্পত্তির উপর আক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ পাহাড়ে এর আগেও অশান্তির পরিস্থিতিতে সরকারি বাংলো, হোটেল দফতর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তাই আগে থেকে আইন প্রণয়ন করেই ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+