Bengal Global Business Summit 2023: আম্বানি-গোয়েঙ্কাদের সঙ্গে সৌরভ গাঙ্গুলি, শিল্প সম্মেলনে আসছেন আর কে কে ?
আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। হিরান্দানি বিতর্কের পর বাণিজ্য সম্মেলনে কোন শিল্পপতিরা যোগ দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও সূত্রের খবর মুকেশ আম্বানি নাকি যোগ দিচ্ছেন এই শিল্প সম্মেলনে। তাঁর সঙ্গে এবার বিশেষ নজর কাড়বেন সৌরভ গাঙ্গুলি।
২০২৪-র লোকসভা ভোটের আগে এই বাণিজ্য সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই শিল্প সম্মেলনের পরেই রয়েছে ভোট। বাংলায় শিল্পস্থাপনের খতিয়ান তুলে ধরে লোকসভা ভোটের প্রচারের ময়দানে নামবে শাসক দল। পাল্টা এই নিয়ে শাসকদরে নিশানা করে ময়দানে নামবে বিরোধীরাও।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ২০২৪-র লোকসভা ভোটের আগে শিল্প টানতে মরিয়া রাজ্য সরকার। কয়েক মাস আগেই রাজ্যে বিনিয়োগ আনতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক শিল্পপতির সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁরাও এই বাণিজ্য সম্মেলনে আসবেন বলে জানিয়েছেন।
আন্যদিকে আজকের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্তিত থাকার কথা রয়েছে মুকেশ আম্বানির। তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আজই কলকাতায় আসছেন। এই শিল্প সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হর্ষ নেওটিয়া, জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল, আইটিসির কর্নধার সঞ্জীব পুরী, টিসিএস গ্রুপের কর্নধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ও।
সেই সঙ্গে এবারের বিশ্ববাংলা শিল্প সম্মেলে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময় ছিলেন তিনি। শিল্প সম্মেলনে তাঁর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ২ দিন ধরে চলবে এই শিল্প সম্মেলন। তবে এবারের শিল্পসম্মেলনে আদানিরা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications