মুম্বইয়ে আটকে রাজ্যের ছাত্রছাত্রীরা, ফেরাতে আবেদন সরকারের কাছে
মুম্বইয়ে আটকে রাজ্যের ছাত্রছাত্রীরা, ফেরাতে আবেদন সরকারের কাছে
ইতিমধ্যেই রাজস্থানের কোটা থেকে বহু ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে রাজ্যে। অন্যদিকে, অন্যান্য বিভিন্ন রাজ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের করুণ অবস্থার ছবিও উঠে আসছে। যেমন, মুম্বইয়ের চেম্বুর-আন্ধেরি সংলগ্ন এলাকায় আটকে পড়া টাটা ইনস্টিটিউট অফ সোস্যাল সায়েন্সের ছাত্রছাত্রীরা। এদের মধ্যে কম করে ৩০ জন এই রাজ্যের স্টুডেন্ট। মহারাষ্ট্রের এই অঞ্চলগুলি সিল করে দেওয়ার ফলে সবজির দাম সেখানে মারাত্মক। আবার রোজ না বেরোনোয় জরুরি সামগ্রীটুকু পাচ্ছেন না তারা।

অভিযোগ, ইনস্টিটিউটের তরফ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না কোনও। হাতে যতটুকু টাকা ছিল তাও প্রায় সব শেষের পথে, বাড়ি থেকে যে টাকা আসছে তা দিয়েই চলছে কোনওভাবে। অনেকেরই বাড়ি ভাড়ার লিজ শেষ হয়ে এসেছে, এই অবস্থায় বাড়িতে থাকতে দেওয়া হবে কিনা তা নিয়েও সন্দেহ জাগছে তাদের অনেকের মনে।
আরও অভিযোগ, পুলিশের তরফ থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অবস্থা এতটাই করুণ যে, এখানে বহু মেয়েরা ফেঁসে রয়েছে যাদের কাছে স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই অবস্থায় তারা প্রত্যেকে বাড়ি ফিরতে মহারাষ্ট্র সরকারের সাহায্য চাইছে। রাজ্যের কাছে তাদের আবেদন, তাদেরও বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক৷ যাতে এইরকম অনিশ্চিত জীবনযাপন থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের কাছে ফেরা যায়।












Click it and Unblock the Notifications