মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানাল নির্যাতিতার পরিবার

নির্ভয়া কাণ্ডের পরেও মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত হয়নি : বৃন্দা কারাত
তাঁদের অভিযোগ, পুলিশের নিস্ক্রিয়তার কারণেই এই ঘটনাটি ঘটেছে। পুলিশ যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করত তাহলে এই ঘটনা এড়ানো যেত বলেও জানিয়েছেন নির্যাতিতার বাবা। কিশোরীর মৃতদেব পুলিশ জোর করে পুড়িয়ে ফেলার চেষ্টা চালিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। রিট পিটিশনে কিশোরীর বাবা অভিযোগ করেছেন পরিবারের নিরাপত্তা নিয়ে তারা এখনও আশঙ্কিত। পরিবারের সকলের জন্য নিরাপত্তারও আর্জি জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতির কাছে সুবিচারের দাবি জানাবে কিশোরির পরিবার। আজই বিমানে দিল্লি যাচ্ছেন তারা। মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তাঁরা। রাষ্ট্রপতির কাছেও সিবিআইএ-র তদন্ত জানানো হবে।












Click it and Unblock the Notifications