কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের বড় সুবিধা দিচ্ছে রাজ্য
কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের বড় সুবিধা দিচ্ছে রাজ্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের কৃষকেরা কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা আজ তারা স্বনির্ভরের পথে। আগে মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিয়ে কৃষকেরা তাদের ফসল ফলাতেন সেই ফসল বিক্রি করে মহাজনের দেনা শোধ করার পর তাদের হাতে আর টাকা থাকত না।

ফলে একপ্রকার অনাহারে অর্থর এভাবে দিন কাটাত তারা। এরাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে ২০১১ সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার হওয়ার পর রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের কৃষকদের আয় দ্বিগুন করা এবং কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে একগুচ্ছ প্রকল্প রূপায়ন করেছে। তার মধ্যে অন্যতম হল কৃষকবন্ধু প্রকল্প।
আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষবাসে আর্থিক সহায়তা করতে খারিফ ও রবি মরশুমে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা কৃষকদের আর্থিক ভাবে অনুদান দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্যের প্রতিটি জেলার কৃষি দপ্তরের মাধ্যমে কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক কৃষি দপ্তরের মাধ্যমে আজ থেকে শুরু হল কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক অনুদান। রায়গঞ্জের উদয়পুরে কৃষকবন্ধু প্রকল্পের এই আর্থিক অনুদান নিতে ব্লকের কৃষকদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানষ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়ের কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। রায়গঞ্জ ব্লকে আজ মোট ২১ হাজার ৭৬৭ জন কৃষকের হাতে আর্থিক সাহায্য পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে।
রায়গঞ্জ ব্লকে মোট ৭ কোটি ৬৩ লক্ষ ৪১ হাজার ২৬২ টাকা অনুদান দেওয়া হবে। এরফলে কৃষকদের আর মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋন করে চাষবাস করতে হবেনা। মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের জন্য বহু জনমুখী প্রকল্প গ্রহন করেছেন। এছাড়াও রায়গঞ্জ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ষাট বছরের কম বয়সী মৃত কৃষকদের পরিবারের হাতে এককালীন ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications