দিল্লিতে চলা কৃষক আন্দোলনের সমর্থনে বাংলার কৃষকদের কর্মসূচি গৃহীত
দিল্লিতে চলা কৃষক আন্দোলনের সমর্থনে বাংলার কৃষকদের কর্মসূচি গৃহীত
দিল্লি সীমান্তে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে এরাজ্যের কৃষকরাও। এবার লাগাতার বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি গৃহীত হল কলকাতা-সহ এরাজ্যে।

অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির রাজ্য শাখার পক্ষ থেকে এই কর্মসূচি গৃহীত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাগাতার আন্দোলনের। ৯ জানুয়ারি থেকেই শুরু হবে এই কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে সমাজের সব স্তরের মানুষকে এই প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগামী ২০-২২ জানুয়ারি কলকাতার রাণি রাসমনি রোডে তিন দিনের অবস্থান বিক্ষোভ দেখানো হবে সংগঠনের পক্ষ থেকে। ২৩ জানুয়ারি আজাদ হিন্দ কৃষক দিবস পালন করা হবে। ২৬ জানুয়ারি পালন করা হবে কৃষক প্রজাতন্ত্র দিবস। ওইদিন জেলায় জেলায় ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। ১৩ জানুয়ারি সর্বত্র কৃষি আইনের কপি পোড়ানো হবে।












Click it and Unblock the Notifications