করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, আজই বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, আজই বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
করোনাকে জয় করে এখন সম্পূর্ণ সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজই এক্সাইটের মেরিল্যান্ড নার্সিংহোম থেকে বাড়ি ফিরছেন তিনি। দুপুরেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েকদিন আগেই উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এক্সাইডে মেরিল্যান্ড নামে একটি হাসপাতালে রাখা হয়েছিল তাঁেক।

করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া। অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি। পরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেেয়ও। হাসপাতালে ভর্তি ছিলেন মীরা ভট্টাচার্যও।
করোনা জয় করে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও স্ত্রী এবং মে অসুস্থ থাকায় এক্সাইটে এক পরিচিত চিকিৎসকের নার্সিংহোম মেরিল্যান্ডে থাকার সিদ্ধান্ত নেন বুদ্ধবাবু। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। আজই তাঁকে ছাড়া হবে বলে জানানো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরেই পাম অ্যাভিনিউর বাড়িতে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications