ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন স্বয়ং মোদী, রাজ্যপালের বিরুদ্ধে মমতার ঢাল হয়ে দাঁড়ালেন সৌগত
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে তরজা অব্যাহত। পশ্চিমবঙ্গে ২০২১-এর নির্বাচনের আগে ফের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল৷ আজ রীতিমতো সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

রাজ্যে রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে
রাজ্যপাল জগদীপ ধনখড় এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'রাজ্যে রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ আজ এতটাই ভীত যে নিজের ভয়ের কথাও সাহস করে বলতে পারছেন না। ভয়ের পরিবেশ কখনোই সাংবিধানিক অধিকার এবং রীতিনীতির পক্ষে ঠিক নয়।'

রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়
এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, 'রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের যদি কোনও বক্তব্য থাকে, তাহলে তিনি সংবিধান মেনে কেন্দ্রীয় সরকারকে তাঁর কথা জানাতেই পারেন। কিন্তু, সাংবাদিক বৈঠক করে তিনি যে সব কথা বলছেন, তা শুধু সংবিধান বিরোধী তাই নয়, অতি নিন্দনীয়।'

'কন্ঠস্বর রুদ্ধ করতে মিথ্যা মামলা করা হয় না বাংলায়'
তৃণমূল সাংসদ আরও বলেন, 'পশ্চিমবঙ্গে কখনো বিরোধী কন্ঠস্বর রুদ্ধ করতে মিথ্যা মামলা করা হয় না। এমনকী দিলীপ ঘোষের বিরুদ্ধেও নয়।' এরপরই তিনি দিল্লির প্রসঙ্গ তোলেন। কৃষক আন্দোলনকে সমর্থন করে একের পর এক মিথ্যা মামলার কথা বলেন তিনি এবং তাঁদের সুপ্রিম কোর্ট থেকে জামিন নেওয়ার প্রসঙ্গও টেনে আনেন।

'ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন স্বয়ং নরেন্দ্র মোদী'
রাজ্যপাল এদিন যে ভয়ের পরিবেশের কথা বলেন, তার জবাবে সৌগত রায় বলেন, 'ভয়ের পরিবেশ পশ্চিমবঙ্গে নেই। ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন স্বয়ং নরেন্দ্র মোদী।' এরপরই তিনি দিল্লির প্রসঙ্গ তোলেন। কৃষক আন্দোলনকে সমর্থন করে একের পর এক মিথ্যা মামলার কথা বলেন তিনি এবং তাঁদের সুপ্রিম কোর্ট থেকে জামিন নেওয়ার প্রসঙ্গও টেনে আনেন।












Click it and Unblock the Notifications