ছেলেবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে ওঠা! প্রচারে নেমেছেন 'ভুমিকন্যা' শ্রাবন্তী
ছেলেবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে ওঠা! প্রচারে নেমেছেন 'ভুমিকন্যা' শ্রাবন্তী
তিনিই এখানকার ভুমিকন্যা। ছেলেবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে ওঠা। এখনও লালুদার ফুচকার টানে বাইপাসের অভিজাত আবাসন থেকে মাঝে মাঝেই এখানে চলে আসেন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, ভারতীয় সেনা পরিবারের মেয়ে। তাই ঘরের মেয়েকেই এবার আশীর্বাদ করবে পশ্চিম বেহালা। প্রত্যয়ী শ্রাবন্তী চ্যাটার্জি।

বেহালা পশ্চিম কেন্দ্রে কঠিন লড়াই। প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। সিপিএম প্রার্থীর স্থানীয় পরিচিতি আছে। দীর্ঘদিনের কর্মী এবং এলাকায় চেনা মুখ নীহার ভক্ত। তবে মুল লড়াই পার্থ বনাম শ্রাবন্তী। প্রার্থীপদ ঘোষণার পর পরশু বিকেল থেকে প্রচার শুরু করেছেন। তবে তা ছিল মন্দিরে পুজো দেওয়া এবং ধারাপাড়ার কিছু বাড়ি ঘোরার মধ্যে সীমাবদ্ধ। বড় আকারে কর্মী নিয়ে এলাকা ভিত্তিক প্রচার আজ থেকেই। বেহালা থানার বিপরীতে এলাকার প্রাচীনতম জোড়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রায় শ তিনেক কর্মী নিয়ে প্রচার। তার আগে মন্দিরের প্রবেশ পথে পুস্পস্তবক দিয়ে এবং পুষ্প বৃষ্টি করে প্রার্থী বরণ












Click it and Unblock the Notifications