বঙ্গে স্বপ্ন ভঙ্গ মিম-এর! 'মুক্তি'র খোঁজে বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন আব্বাস সিদ্দিকি

আগেই বলেছিলেন, 'নতুন দল৷ আর্থিক দিক দিয়ে এখনও স্বাবলম্বী নই৷ তাই ইচ্ছে থাকলও সব জায়গায় প্রার্থী দিতে পারছি না৷ যদি বাম-কংগ্রেসের আপত্তি না থাকে, তাহলে একজোট হয়ে লড়াই করা যেতে পারে৷ আর তা যদি না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের মতোই লড়ব৷ আমরা চাই, মানুষকে মুক্তি দিতে৷' এহেন বার্তা দেওয়া ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি শেষ পর্যন্ত মিম-এর সঙ্গে সম্পর্ক ছেদ করে সিপিএম-কংগ্রেসের সঙ্গেই হাত মেলালেন।

ওয়েইসির হাত ছাড়লেন আব্বাস

ওয়েইসির হাত ছাড়লেন আব্বাস

বিহারে ৫টি আসন জিতে আসাদউদ্দিন ওয়েইসির নজর ছিল বাংলার উপর। সেই লক্ষ্যে আব্বাস সিদদিকিকে নিজেদের পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছিল মিম। তবে সেই পথ প্রদর্শকই মাঝপথে মিম-এর হাত ছেড়ে সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। এই জোট গঠনের ফলে একদিকে যেখানে সংখ্যালঘু ভোটের উপর ভর করে বাম-কংগ্রেস জোট শক্তিশালী হবে, অপরদিকে বঙ্গে মিম-এর দাঁত ফোটানোর ইচ্ছে প্রায় নস্যাৎ হয়ে গেল বললেই চলা যায়।

আব্বাসের সঙ্গে জোট করতে চেয়ে সোনিয়াকে চিঠি রাজ্য কংগ্রেসের

আব্বাসের সঙ্গে জোট করতে চেয়ে সোনিয়াকে চিঠি রাজ্য কংগ্রেসের

ইতিমধ্যেই আব্বাসের ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান। আগামী রবিবারের মধ্যে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন আব্বাস। গত ২১ জানুয়ারি আলাদা দল গঠনের পর থেকেই আব্বাস সিদ্দিকির সঙ্গে বাম-কংগ্রেস জোটের বোঝাপড়া হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

আব্বাস সিদ্দিকি বরাবরই অভিযোগ করে এসেছেন...

আব্বাস সিদ্দিকি বরাবরই অভিযোগ করে এসেছেন...

ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি বরাবরই অভিযোগ করে এসেছেন, এই রাজ্যে বিজেপিকে পথ দেখিয়েছে তৃণমূল। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারলে দেশের শত্রু বিজেপিকেও সরানো যাবে৷ একুশের নির্বাচন জিতে বিজেপি ক্ষমতায় এলে আমার কোনও দোষ নেই৷' এদিকে বামজোটের পক্ষে মহম্মদ সলিমের দাবি ছিল, ধর্মনিরপেক্ষ জোটে আব্বাস সিদ্দিকি থাকলে দুপক্ষই লাভবান হবে।

আসন নিয়ে টানাটানি

আসন নিয়ে টানাটানি

তবে সিপিএম আব্বাসের দলকে মাত্র ২০টি আসন ছাড়তে রাজি। যদিও আব্বাসের দাবি ৪০। এই দর কষাকষি শেষ চূড়ান্ত ফলজানা যাবে রবিবার। এদিকে ১০১টি আসনে জোট প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে বাম-কংগ্রেস জোটকে। সেখানেই আব্বাসকে স্থান করে দিতে হবে জোটকে। অবশ্য আব্বাসের সঙ্গে জোটে যেতে দলের সভানেত্রী নিষেধ করবেন না বলেই মনে করছে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। তাই মোটামুটি আব্বাসের সঙ্গে বাম-কংগ্রেসের জোট প্রায় নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+