পঞ্চম দফা : হেভিওয়েট প্রার্থীদের টক্কর হবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে

আগের প্রতিটি দফার মতো এই দফাতেও বেশ কয়েকটি কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের টক্কর হবে। এইবারে যেহেতু কলকাতার পাশাপাশি লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে ভোট হচ্ছে, সেহেতু চেনা পরিচিত হেভিওয়েটদের লড়াই জমে উঠবে সন্দেহ নেই।

পঞ্চম দফায় ভোটে লড়ছেন এই তারকা প্রার্থীরা

বাংলায় এর আগে পাঁচ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, জেনে নিন ইতিহাস

এরাজ্যে জেলে থেকে ভোট লড়ে এর আগে কারা জিতেছেন? জেনে নিন

এই দফায় মোট ৫৩টি বিধানসভা আসনে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মূলত লড়াই হবে। তবে এর পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে জোটপ্রার্থী দীপা দাশমুন্সি ছাড়াও নেতাজির পপৌত্র চন্দ্রকুমার বসু লড়াই দেবেন বলে মনে করা হচ্ছে। একনজরে দেখে নিন তিন জেলার বিধানসভা আসনগুলিতে কোথায় কোথায় হেভিওয়েটদের টক্কর দেখা যাবে।

রায়দিঘি

রায়দিঘি

তৃণমূলের হয়ে এবারও দাঁড়িয়েছেন দেবশ্রী রায়। গতবার হেরে গেলেও এবছর জিতবেন বলে আশা করছেন বাম জোট প্রার্থী কান্তি গঙ্গোপাধ্য়ায়।

কসবা

কসবা

আগেরবার জিতে মন্ত্রী হয়েছেন জাভেদ খান। এবছরও কসবায় তৃণমূল প্রার্থী তিনিই। গতবার হেরেও এবছর ভোটে দাঁড়িয়েছেন বাম জোট প্রার্থী শতরূপ ঘোষ। এবার লড়াই কিন্তু জমে উঠবে।

যাদবপুর

যাদবপুর

মনীশ গুপ্ত আগেরবার বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন এই যাদবপুর থেকেই। এবারও তিনিই তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন। তবে বাম জোট প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী।

সোনারপুর (উত্তর)

সোনারপুর (উত্তর)

এখানে এবার লড়াই তৃণমূলের জেতা প্রার্থী ফিরদৌসী বেগমের সঙ্গে সোনাজয়ী অ্যাথলিট তথা বাম জোট প্রার্থী জ্যোতির্ময়ী সিকদারের।

বেহালা (পূর্ব)

বেহালা (পূর্ব)

বেহালায় তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র। বাম কংগ্রেস জোটের সমর্থন পাবেন তিনি।

টালিগঞ্জ

টালিগঞ্জ

তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হন অরূপ বিশ্বাস। এবার দাঁড়িয়েছেন তিনি। বিপক্ষে বাম জোট প্রার্থী মধুজা সেন রায়।

বেহালা (পশ্চিম)

বেহালা (পশ্চিম)

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় এর বিরুদ্ধে এখানে জোট প্রার্থী কৌস্তূভ চট্টোপাধ্য়ায়।

ভবানীপুর

ভবানীপুর

এই দফার সবচেয়ে আলোচিত কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্য়ায় দাঁড়িয়েছেন এই কেন্দ্র থেকে। তাঁর লড়াই হবে জোট প্রার্থী দীপা দাশমুন্সি ও বিজেপি প্রার্থী তথা নেতাজির বংশধর চন্দ্রকুমার বসুর সঙ্গে।

সিঙ্গুর

সিঙ্গুর

হুগলির এই কেন্দ্রে আগেরবারের মতোই দাঁড়িয়েছেন তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে বাম জোট প্রার্থী রবীন দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+