ভোটের মুখে আর সৈনিক হারাতে নারাজ তৃণমূল, ফের গুরুদায়িত্ব দেওয়া হল জিতেন্দ্র তিওয়ারিকে

দলের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ ছেড়েছিলেন। ছেড়েছিলেন দলও। পুনরায় দলে ফিরলেও, দল তাঁকে আর কোনও পদে ফেরায়নি এতদিন। বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে নানান রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সেই জিতেন্দ্র তিওয়ারিকে এবার তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র করা হল। সর্বভারতীয় টিভি চ্যানেলগুলির বিভিন্ন ডিবেট শো-তে দলের পক্ষ থেকে তিনিই প্রতিনিধিত্ব করবেন।

তৃণমূল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই দলে ফেরেন জিতেন্দ্র

তৃণমূল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই দলে ফেরেন জিতেন্দ্র

১৭ ডিসেম্বর আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক থেকে ইস্তফা দেন। একই দিনে কিছুক্ষণের মধ্যেই জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেস ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি। নাটকীয়ভাবে ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় নেতা অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় দলে ফেরেন জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারিকে আর জেলা সভাপতির পদে ফেরানো হয়নি

জিতেন্দ্র তিওয়ারিকে আর জেলা সভাপতির পদে ফেরানো হয়নি

এদিকে দলে ফিরলেও জিতেন্দ্র তিওয়ারিকে আর জেলা সভাপতির পদে ফেরানো হয়নি। এমনকী দেওয়া হয়নি অন্য কোনও পদও। রাজনৈতিক মহলে নানান জল্পনাও তৈরি হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গেই থাকব।

জিতেন্দ্র তিওয়ারিকে সর্বভারতীয় মুখপাত্র পদে বসাল তৃণমূল

জিতেন্দ্র তিওয়ারিকে সর্বভারতীয় মুখপাত্র পদে বসাল তৃণমূল

এবার জিতেন্দ্র তিওয়ারিকে সর্বভারতীয় মুখপাত্র পদে বসাল তৃণমূল কংগ্রেস। হিন্দি ভাষায় তুখোড় বক্তা জিতেন্দ্রকে ইতিমধ্যেই বিভিন্ন সর্বভারতীয় টিভি চ্যানেলে ডিবেটে অংশ নিতে দেখা গেছে। এবার দলের তরফে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, জিতেন্দ্র তিওয়ারিই আগামী দিনে সর্বভারতীয় স্তরে বিভিন্ন টিভি চ্যানেলে দলের প্রতিনিধিত্ব করবেন।

দলকে সবরকমভাবে সহযোগিতা করবেন জিতেন্দ্র

দলকে সবরকমভাবে সহযোগিতা করবেন জিতেন্দ্র

এর আগে জানুয়ারিতেই পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করে তৃণমূল৷ সেখানে পুরোনো পদে ফেরানো হয়নি জিতেন্দ্রকে৷ জেলা সভাপতি করা হয় অপূর্ব মুখোপাধ্যায়কে৷ যদিও জেলা কমিটি ঘোষণা হতে সেই তালিকা তুলে ধরে সৌজন্যমূলক টুইট করেন জিতেন্দ্র৷ জেলা কমিটির সদস্যদের অভিনন্দনও জানান৷ দলকে সবরকমভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+