'মায়াকান্না কাঁদছেন রাজ্যপাল, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না', বার্তা শিক্ষামন্ত্রীর
'মায়াকান্না কাঁদছেন রাজ্যপাল, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না', বার্তা শিক্ষামন্ত্রীর
ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে। কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত চরমে উঠেছে শিক্ষা দফতরের। রাজ্যের শিক্ষা রাজনীতির দখলে গিয়েছে বলে সকালে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল। তার পাল্টা জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেছে মায়াকান্না কাঁদছেন রাজ্যপাল। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

রাজ্যপালকে আক্রমণ
পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্যপাল ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। ৩১ জুলাইয়ের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। যাতে তাঁরা উচ্চশিক্ষার সুযোগ পান। এমনকী পরে চাইলে তাঁরা পরীক্ষাও দিতে পারবেন বলে জানানো হয়েছে। কন্তু রাজ্যপাল অকারণে পরিস্থিতি জটিল করছেন বলে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কোনও তথ্য না রেখেই ছাত্রদের নিয়ে মায়াকান্না কাঁদছেন রাজ্যপাল এমনই অভিযোদ করেছেন।

সত্যের অপলাপ করছেন রাজ্যপাল
বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষার ফলাফল নিয়ে অপলাপ করছেন রাজ্যপাল। উপার্যরা বৈঠকে কেন যাননি সেকথাও চিঠি দিয়ে জানিয়েছেন। তারপরেই অকারণে এই বৈঠক নিয়ে রাজনীতি করছেন রাজ্যপাল এমনই অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সবটা জেনেও না জানার ভান করছেন তিনি।

রাজ্যপালকে অপমান করার ইচ্ছে নেই
রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আক্রমণ করে বলেছিলেন রাজ্যপালকে অপমান করা উচিত নয়। তার জবাবেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন রাজ্যপালকে অপমান করার ইচ্ছে নেই। তবে সকলেরই সংবিধান মেনে কাজ করা উচিত। বাংলার কৃষ্টি ও সংস্কৃতি ভাঙা যাবে না বলেও জানিয়েছেন তিনি।

Click it and Unblock the Notifications