যুদ্ধের দামামা বাজিয়ে দিল বামেরা, ৩৪ বছরের বাম শাসনের পূর্তিতে একুশের প্রচারে শান দিচ্ছে সিপিএম

যুদ্ধের দামামা বাজিয়ে দিল বামেরা, ৩৪ বছরের বাম শাসনের পূর্তিতে একুশের প্রচারে শান দিচ্ছে সিপিএম

বিজেপি সবার আগে শুরু করেছে। তার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেস। একটু দেরিতেই ২১-র ভোটের প্রস্তুতি শুরু করল বামফ্রন্ট। ৩৪ বছরের বাম শাসনের পূর্তি শুভক্ষণ দেখেই একুশের ভোটের প্রচারের কোমর বেঁধে নামল
বােমরা। আর এবারের একুশের বিধানসভা ভোটে বামেদের স্লোগান 'বেঙ্গল নিডস লেফট'।

একুশের প্রচারের সূচনা বামেদের

একুশের প্রচারের সূচনা বামেদের

করোনা, আম্ফান কাটিয়ে এবার একটাই লক্ষ্য সব রাজনৈতিক দলের। একুশের বিধানসভা ভোট। সেই ভোটকে টার্গেট করেই এবার ক্ষমতার লড়াইয়ে নামল সিপিএম। ৩৪ বছরের বাম শাসনের পর রাজ্যে এখন অস্তত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে বামেরা। তবে দমতে রাজি নন তাঁরা। সাম্প্রতিক কয়েকটি কলেজ নির্বাচন বুঝিয়ে দিয়েছে এখনও বাংলার ছাত্র যুবাদের রন্ধ্রে রয়ে গিয়েছে বামেদের অস্তিত্ব।

৩৪ বছরের সাফল্য

৩৪ বছরের সাফল্য

১৯৭৭ সালের ২১ জন প্রথম শপথ নিয়েছিল বাম ফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তারপর টানা ৩৪ বছর বাম শাসনে ছিল রাজ্যে। কৃষি, শিক্ষা, কর্মসংস্থানে উন্নয়নের দিশা দেখিয়েছিল রাজ্যে। শ্রমিক মজদুরদের অধিকার রক্ষা থেকে। শিক্ষার মানোন্নয়ন সবই হয়েছিল এই বাম সরকারের হাত ধরেই। এমনকী কর্মসংস্থানেও বিপুল পরিবর্তন এনেছিল বামেরা। শুধুমাত্র শিল্পের প্রসারে গিয়েই ধাক্কা খেল তারা। শ্রমজীবী মানুষের সরকার শিল্পগড়বে এটা মেনে নিতে পারেনি অনেকেই। সেই পরিবর্তনের পথই ৩৪ বছরের লালদুর্গে ফাটল ধরিয়েছিল।

বিকল্প একমাত্র বামেরাই

বিকল্প একমাত্র বামেরাই

একুশের বিধানসভা ভোটকে টার্গেট করে প্রচারের ময়দানে নেমে পড়েছে বামেরা। ভেদাভেদের রাজনীতিতে সংকটাপন্ন রাজ্যে একমাত্র বিকল্প সেই বামেরাই এমনই স্লোগান দিয়ে নির্মাচনে প্রচারের দামামা বাজিয়ে দিয়েছেন বিমান-সূর্যরা। সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন বাম নেতারা। সূর্ষ মিশ্র থেকে শুরু করে সুজন চক্রবর্তী একাধিক সিপিএম নেতা টুইট করে বামেদের ৩৪ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন।

গর্বের সেকাল

গর্বের সেকাল

৩৪ বছরের বাম শাসনরে গর্বের সেকাল বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন বাম নেতারা। তাতে কৃষিষ শিক্ষা, কর্মসংস্থান থেেক শুরু করে সাম্প্রদায়িকতার খতিয়ান পর্যন্ত তুলে ধরা হয়েছে। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকােল বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে। তৃণমূল শাসনের রাজ্যের অব্যবস্থার তুলনা করা হয়েছে। যে উন্নয়ন নিয়ে রাজনীতি মমতার সেই উন্নয়নের অস্ত্রই তৃণমূল নেত্রীকে বিঁধতে চান বামেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+